দক্ষিণের জানালা টা বেশ বড়। খুললে যেন মনে হয় মস্ত বড় এক স্বর্গের দ্বার। আমার অবসরের বেশ অনেকটা সময় এইখানে ই কাটে। আর প্রকান্ড জানালা টা খোলা মাত্রই প্রকৃতি যেন অপরূপ সাজে ধরা দেয়। এখানে প্রকৃতির রূপ সময় ভেদে ভিন্নরকম। যদি অপরাহ্নে এখানে একান্ত সময় কাটাতে আসি , মনে হয় প্রকৃতি আমার মতই নিশ্চুপ, একলা। আবার এই রাতেরবেলা যদি খুলে দিই এই উন্মুক্ত জানালাকে তখন যেন প্রকৃতি কি বিশাল শান্ত, ক্লান্ত।
সকালে মৃদুমন্দ আলোয় এই প্রকৃতি র রূপই যেন ষোড়শী কন্যা। চঞ্চলা, প্রাণবন্ত। আমার বেশ ভালো লাগে এই জায়গাটা। এখন রাতের বেলা। শান্ত, ক্লান্ত এই প্রকৃতিকে দু চোখ ভোরে দেখছি। চাঁদের আলো যেন পুকুরটাকে পরম লালনে আলোকিত করে রেখেছে। গাছ, পালা যেন নিশ্চুপ হয়ে আছে। সকালের দুরন্তপনা কাটিয়ে ,রাতে যেন গভীর নিদ্রায় আচ্ছন্ন।
সমস্ত পৃথিবীটা যেন থমকে গেছে এই প্রকৃতির সাথে। আমিও বেশ ক্লান্ত। একটু পরে আমিও ঘুমোতে যাবো। এখন বেশ অনেকটাই রাত। আমার চোখেও ঘুমঘুম ভাব। তবু যেন ঘুমন্ত প্রকৃতির রূপ ছেড়ে যেতে ইচ্ছে করছে না। যেন সারাটা রাত ওকে আগলে রাখি আমার চোখের পাতায়।
আমি এত কাব্য করে লিখতে পারি না। কিন্তু কেন জানি আজ মনে হলো এই প্রকৃতি যেন কিছু বলল আমায়। বললো , প্রতিদিনই তো ব্লগে কিছু না কিছু লেখো। আজ না হয় আমার বর্ণনাই বোনা থাক তোমার ব্লগে। তাই আর কি... ওর কথা ফেলতে পারলাম না।
আমার কত মনখারাপি দুপুরের সঙ্গী ও। কত নীরব রাতের কান্নার সাক্ষী ও। ও আমার খুব কাছের। ওকে আমি আহামরি কোন নামে ডাকি না। ওকে আমি " প্রকৃতি" বলেই ডাকি। আমার সুখের সময় গুলো ওকে ভালোবেসে প্রকৃতি সুন্দরী ও বলি। ওকে নিয়ে আগে কখনো লেখা হয় নি। এ আমার ঢের অন্যায় ও বটে। তাই আজ ওকে আমার ব্লগের খাতায় লিখে রাখলাম। আর এই সুন্দর ছবিখানাও রেখে দিলাম।
আমার প্রকৃতি সুন্দরী কে আপনাদের কেমন লাগলো জানাবেন। আজ তবে এত টুকুই। আবার ফিরবো আগামী কাল। নতুন ব্লগ নিয়ে।
#প্রকৃতি
#রাতেরপ্রকৃতি
#অবসরসময়
#চাঁদেরআলো


0 মন্তব্যসমূহ