সারাদিনের ব্যস্ততা: একজন গৃহবধূর লেখনীতে

 আজকে আমার ব্লগে কিছু লেখার সময় পাই নি। আজ সারাদিনটা কাজে কাজেই কেটে গেল। 24 ঘন্টা যেন মাঝে মাঝে মনে হয় খুব কম সময় আমার জন্য। সারাদিনের কাজের পর যখন ক্লান্ত হয়ে পড়ি, মন চায় একটু বিছানায় গিয়ে পিঠ টা ঠেকাতে। কিন্তু উপায় নেই। ঘড়ির কাঁটার তালে তালে শিডিউল মাফিক আমায় কাজ করে চলতে হয়। আমি কোন চাকরি কিংবা ব্যবসা করি না। আমি গৃহবধূ । তবু পরিবারের সবাই এর দেখভালের জন্য আমায় টাইম ম্যানেজমেন্ট করেই চলতে হয়।


পরিবারের প্রতিটা সদস্যের আলাদা আলাদা চাহিদা। আমার কাছ থেকেই তাদের প্রত্যাশা টা সবচেয়ে বেশি। আর আমি তাদের প্রশয় ও দিই। এই কারণে কাজ টা আমার আর পাঁচটা সাধারণ গৃহবধূর চেয়ে বেশি। আমার একটু কষ্ট হয় ঠিকই। মাঝেমধ্যে রাগ ও হয়। কিন্তু কোন কাজে ' না' বলি না তাদের।


আমার এই মুখ বুজে করে যাওয়া টা আমার স্বামীর ভালো লাগে না। সে বলে নিজের খেয়াল রাখো। তোমার কিছু হলে কেউ তোমায় যত্ন করবে না সেভাবে । যারা হাতের সামনে সব কিছু মুখের কথা গড়ালেই পেয়ে যায় তারা কুঁড়ে হয়ে যায়। তাদের কাছ থেকে তুমি কিছুই পাবে না। বিপদে কেউ তোমার পাশে থাকবে না। সেটা বুঝে নিজের খেয়াল রেখে তবেই অন্যের সেবা করতে যেও। 


জানি ও আমার ভালো র জন্যই বলছে। কিন্তু আমিও তো আমার কর্তব্য থেকে বিরত থাকতে পারি না । যার যেটা কর্ম তাকে তো সেটা করতেই হবে। তবে সারাদিনের পর আমার একটু এই ব্লগ লিখতে ভালো লাগে। সেটার যদি একটুও সময় না পাই ভালো লাগে না। আজ যেমন একটুও সময় নেই। ঘড়ির কাটা রাত 11:51 এখন। 12:00 টার আগেই ব্লগটা পোস্ট করতে হবে। তাই আজ এই পর্যন্তই। আগামী কাল আবার আসবো। কথা দিলাম।

#গৃহবধূরব্যস্তজীবন

#সংসার

#ঘরকন্যা

#বাঙালীজীবন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ