একটা জিনিস খেয়াল করেছেন, আমরা বড্ড বেশি অন্যদের জন্য চিন্তা করি। অন্য দের জন্য করি। কখনো কখনো নিজের ভালো লাগা টুকু বিসর্জন দিয়েও অন্যের হাসি মুখ খানা দেখার জন্য মরিয়া হয়ে উঠি। এই 'অন্যজন' টা অবশ্যই হতে পারে আপনার খুব কাছের কেউ। আপনার প্রিয়জন/ বন্ধু/ আপন জন।
কিন্তু যাদের জন্য আমরা খুব বেশি করে ফেলি তারাই পরে আমাদের আঘাত দেয়। কষ্ট দেয়। কথায় কথায় কাঁটার মত বিঁধে বিঁধে কথা শোনায়। তখন বুকটা কষ্টে ফেটে যায়। নিজের প্রিয়জনের কাছ থেকে পাওয়া অবহেলা, আঘাত যারা পেয়েছে তারাই শুধু জানেন এই যন্ত্রনা কতটা ভয়ঙ্কর।
আর এই প্রিয়জন কেই আমি " অন্য জন" বলে এখানে সন্মধোন করলাম। কারণ এরাই আমাদের রঙিন দুনিয়ার স্বপ্ন দেখায়। আবার এরাই এক লহমায় আমাদের জীবন টাকে বিষিয়ে দিতে পারে। আমাদের সব স্বপ্নকে চুরমার করে দেয়। বেঁচে থাকাটাই যেন তখন না মরে বেঁচে থাকার মতো হয়।
তাই জীবনে চলার পথে কে আপনার প্রিয়জন , আর কে আপনার জীবনে শুধু প্রয়োজন এ আসে তা বিচার করে তবেই কোন মানুষ কে আপনার জীবনে আনবেন। অযথা নিজের বিপদ কে সাদরে আমন্ত্রণ জানাবেন না নিজের জীবনে। একটা সম্পর্ক তৈরি হওয়ার প্রথম থেকেই খেয়াল করবেন যে, সে আপনাকে যথেষ্ট স্বাধীনতা দিচ্ছে কিনা! কারণ আজকাল তো সাইকো মানুষের অভাব নেই।এরা নিজেরাও সুস্থ হয়ে জীবনযাপন করে না। আবার যার জীবনে প্রবেশ করে তাকেও নিগড়ে শেষ করে দেয়।
সুতরাং অন্য কে আপন ভাবার চেয়ে নিজের একাকীত্ব কে সঙ্গী করে নিজের লক্ষ্যে এগিয়ে চলা উচিত। ছোট ছোট স্কিল শিখে নিজে কে আরো সমৃদ্ধ করা উচিত। অন্যের পিছনে সময় না দিয়ে নিজের জন্য সময় দেওয়া উচিত। প্রতিটা দিন ই নিজেকে নিজের জন্য গর্ব করা উচিত। অন্যের জন্য সময় না দিয়ে নিজের জন্য সময় রাখেলে দেখবেন পৃথিবী টা কতটা সুন্দর। আর হ্যা, পারলে একটু অসহায় মানুষ দের পাশে থাকবেন। নিজের সামর্থ্য মতো। দেখবেন মন্দিরে যাওয়ার দরকার পরবে না। উপরওয়ালার হাত আপনিই আপনার মাথার ওপর থাকবে। এটাই আমার কাছে প্রকৃত জীবনদর্শন।
কেমন লাগলো আজকের পোস্ট টা? জানাতে পারেন কমেন্ট করে। আপনারাও আপনাদের ব্যক্তিগত মতবাদ বলতে পারেন কমেন্ট বক্সে। আজ তবে এতটুকুই। আবার ফিরবো পরবর্তী কোন পোস্ট নিয়ে। আজ আসি।

0 মন্তব্যসমূহ