বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ হলো পোস্তর বড়া। একটা খেলে আবার খেতে মন চায়। বাচ্ছা, বুড়ো সকলেরই খুব পছন্দের এই পোস্তর বড়া। পোস্ত যে শুধু স্বাদ এই সুস্বাদু তা নয়। এর খাদ্য গুন ও আছে। আর পোস্তর বড়া করতে অনেক কিছু উপরকরণ এর যেমন দরকার পড়ে না, তেমন ই সময় ও বেশি লাগে না। তাই আর বেশি সময় নষ্ট না করে চটপট রেসিপি তে চলে যাই।
সূচিপত্র:
১: পোস্ত খাওয়ার উপকারী তা
২: পোস্তর বড়া তৈরি করতে কি কি উপকরণ লাগে
৩: পোস্তর বড়া রান্না করার প্রদ্ধতি
১: পোস্ত খাওয়ার উপকারী তা :
পোস্ত দানায় প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, খনিজ আছে। এটি আমাদের খাবার হজম করতে সাহায্য করে। পোস্ত তে আছে প্রচুর পরিমানে ফাইবার। যা খাদ্য পরিপাক করতে সাহায্য করে। এছাড়া পোস্ত তে আছে অ্যান্টিঅক্সিডেন্ট।
২: পোস্তর বড়া তৈরি করতে যে সকল উপাদান লাগে তা হলো
পোস্ত : ১কাপ
পেঁয়াজ কুচি : ১ পেঁয়াজ কুচিয়ে নিতে হবে
লঙ্কা কুচি : ২/৩ টি লঙ্কা কুচিয়ে নিতে হবে।
নুন : প্রয়োজন মতো
চালের গুড়ো : ২ টেবিল চামচ
সর্ষে তেল : ৫ টেবিল চামচ।
পোস্ত প্রথমে জল ছাড়াই বেটে নিতে হবে। মিক্সিতে কিংবা শীল বাটায় বেটে নিতে হবে।
পোস্ত র গুড়ো একটি পাত্রে রাখুন।
এতে ১ টি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিতে হবে।
২/৩ লঙ্কা কুচি ওতে দিতে হবে।
স্বাদ মতো নুন দিতে হবে।
২ টেবিল চামচ চালের গুড়ো দিতে হবে।
প্রথমে জল ছাড়াই মাখতে হবে।
তারপর অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে।
এবার ওই মিশ্রণ থেকে বল এর আকারে প্রথমে গড়ে তারপর হাতের তালুর সাহায্যে চেপে বড়ার আকারে গড়ে নেবেন।
এবার ভাজার পালা :
কড়াই এ তেল গরম করতে দিতে হবে ৪ টেবিল চামচ।
তেল গরম হয়ে গেলে মিডিয়াম থেকে লো আঁচে পোস্ত র বড়া গুলো ভাজতে হবে।
লো টু মিডিয়াম আঁচে ভেজে নিলেই পোস্ত র বড়া রেডি হয়ে যাবে।
গরম ভাতের সাথে এই পোস্তর বড়া খুব ভালো লাগে খেতে। অনায়াসে ভাত সাফ হয়ে যাবে। যদি পাতে পরে এই পোস্তর বড়া।
বাড়িতে অল্প উপকরণ এই বানিয়ে ফেলুন পোস্তর বড়া রেসিপি পরেই।
সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন।


1 মন্তব্যসমূহ
D16275B71D
উত্তরমুছুনBeğeni Satın Al
Fake Takipçi
Bot Takipçi Atma