শীত এর শেষে বসন্তের আগমনে ত্বক অনেকটাই রুক্ষতা থেকে মুক্তি পায়।
এই সময় খুব একটা বেশি ময়সারাইজার ক্রিম এর দরকার পড়ে না। জেল বেস ময়সারাইজার ব্যবহার করলেই হয়।
কিন্তু ধুলো পলিউশন এর জন্য ত্বকে ময়লা জমতে শুরু করে তা থেকেই মুখে ব্রণ, ফুসকুড়ি র মতো সমস্যা এসে হাজির হয়ে যায়। তাই ত্বককে সতেজ রাখতে ও পরিষ্কার রাখতে ব্যবহার করুন শসার তৈরি ফেসিয়াল।
সূচিপত্র:
অ : শসা আমাদের ত্বকের কি কি উপকার করে।
আ : শসা দিয়ে তৈরি করুন ক্লিনজার
ই : শসা দিয়ে তৈরি করুন স্ক্রাব :
ঈ: শসা দিয়ে তৈরি করুন ম্যাসাজ ক্রিম :
উ: শসা দিয়ে তৈরি করুন ফেসপ্যাক:
অ: শসা আমাদের ত্বকের কি কি উপকার করে :
শসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও ফলিক অ্যাসিড আমাদের ত্বকের কালো দাগ ছোপ কমায়। ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে।
শসার বেশির ভাগটি জলীয় অংশ। শসার রস মাখার ফলে ত্বক সতেজ থাকে। শীতল হয়।
শসার রস প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করে। শসার রস বের করে একটি ছোট বোতলে ভোরে রেখে দিতে পারেন। সারাদিনে দু থেকে তিন বার স্প্রে করতে পারেন। কিংবা তুলো দিয়ে টোনার লাগিয়ে নিতে পারেন।
শসা ত্বকের ব্রণ সারাতে সাহায্য করে। তৈলাক্ত ত্বকে খুব সহজেই ময়লা জমে যায়। আর তা থেকেই হতে পারে ব্রণ। প্রতিদিন নিয়মিত শসার রস মাখলে ব্রণ এর সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব। কারণ শসা মুখের অতিরিক্ত তেল শোষণ করে নেয়।
চোখের নিচের ফোলা ভাব কমাতে সাহায্য করে শসা। শসা গোল করে কেটে ১৫/ ২০ মিনিট চোখের উপর রেখে দিন। ডার্ক সার্কেল ও ফোলা ভাব চলে যাবে।
এবার আসি শসার তৈরি ফেসিয়াল কি করে করবেন।
আ : শসা দিয়ে তৈরি করুন ক্লিনজার :
ফেসিয়াল এর প্রথম ধাপ হলো ক্লিনজিং। শসার ফেসিয়াল করতে শসা দিয়ে বানিয়ে নিতে হবে ক্লিনজার। হ্যাঁ বন্ধুরা শসার রস ভালো ক্লিঞ্জারের কাজ করে।
ক্লিনজার টি তৈরি করতে আমাদের প্রয়োজন ২ চামচ শসার রস ও ১ চামচ কাঁচা দুধ ।
একটি ছোট পাত্রে ডি ২ টি উপাদান মিশিয়ে একটি তুলোর বলের সাহায্যে ভালো ভাবে মুখে ঘষতে হবে। তাহলেই দেখবসন মুখে থাকা ময়লা তুলোয় চলে আসবে। এক মিনিট মতো এই ক্লিনজার দিয়ে মুখ ম্যাসাজ করার পরে আরো একবার অন্য তুলোর বল দিয়ে ক্লিনজার টি মুখে মুখে ১ মিনিট রেখে শুকিয়ে ধুয়ে ফেলতে হবে নরম্যাল জল দিয়ে।
ই : শসা দিয়ে তৈরি করে নিন স্ক্রাব :
ফেসিয়াল এর দ্বিতীয় ধাপ হলো স্ক্রাব করা। শসার তৈরি স্ক্রাব টি তৈরি করতে লাগবে ২ চামচ শসার রস
১ চামচ চালের গুঁড়া
লেবুর রস -৪/৫ ফোটা।
একটি ছোট পাত্রে এইগুলি মিশিয়ে মুখে স্ক্রাব করতে হবে। চালের গুঁড়া এতে দেওয়ার ফলে ত্বকে থাকা মৃত কোষ গুলি পরিষ্কার হয়ে যাবে/ চলে যাবে।
এতে আছে লেবু । লেবু তে আছে ব্লিচিং এর গুন। যা ত্বকের রঙ কে উজ্জ্বল করবে।
তিন মিনিট ক্লক ওয়াইজ স্ক্রাব করার পর জল দিয়ে ধুয়ে নিতে হবে।
এবার ষ্ট্রিমিং নিতে হবে। গরম জলে ধোয়া টা মুখে নিতে হবে। এর ফলে ব্ল্যাক হেডস ,হোয়াইট হেডস চলে যাবে।
ঈ : শসা দিয়ে তৈরি করুন ফেসম্যাসাজ ক্রিম : ,এই প্যাকটি এ জন্য প্রয়োজন অ্যালোভেরা জেল ও আমন্ড অয়েল। একটি বাটিতে ২ চামচ অ্যালোভেরা জেল ও হাফ চামচ আমন্ড অয়েল এর সাথে ২ টেবিল চামচ শসার রস মিশিয়ে ফেসিয়াল ম্যাসাজক্রিম তৈরি করুন। আপনি ক্লক ওয়াইজ ১০ মিনিট ম্যাসাজ করুন। তারপর ধুয়ে ফেলতে হবে।
উ : শসা দিয়ে তৈরি করুন ফেসপ্যাক : এই প্যাকটি আপনার মুখের জেল্লা এনে দেবে। কালো দাগ থেকে মুক্তি দেবে। ট্যানিং চলে যাবে। প্যাকটি বানাতে লাগবে ১ চামচ বেসন ও ১ চামচ মধু ও ২ চামচ শসার রস। মিশিয়ে একটি প্যাক বানিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
এই ফেসিয়াল টি সপ্তাহে একদিন করুন ভালো ফল পাবেন।
শসার রস বানিয়ে নেওয়ার উপায় হল গ্রেটার দিয়ে শসা গ্রেট করে হাতের সাহায্যে চেপে শসার রস বের করে নিন। কিংবা ছাঁকনি ব্যবহার করতে পারেন।
মিক্সি তে ব্লেন্ড করে ছেকে নিলেও চলবে।
এই ফেসিয়াল টি রাতে ব্যবহার করবেন।
আমার টিপস গুলি ভালো লাগলে আমার ব্লগটি শেয়ার ও অনুসরণ করুন। সকলে ভালো থাকুন।


1 মন্তব্যসমূহ
AA075C9F
উত্তরমুছুনsamandağ esçort
niğde esçort
selçuklu esçort
kayseri esçort
esçort urfa
tatvan esçort
bergama esçort
ceyhan esçort
esçort bayan sivas