এখনকার ব্যস্ততম দিনে ত্বক নিয়ে সমস্যায় সকলেই কম বেশি ভুগে থাকেন। বাইরের ধুলো, বলি, ধূষণ, সূর্যের তাপ ইত্যাদি আমাদের ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে দিন দিন আমাদের ত্বক কালচে, দাগ ছোপ যুক্ত, ব্রণ, মেচেতায় ভোরে যায়। শুস্ক, ত্বক কিংবা অয়েলি দুই ত্বকের অবস্থাই শোচনীয় হয়ে পড়ে।
সেই জন্য আমরা নামি দামি ব্রান্ডের ফেসওয়াশ, ফেস ক্রিম, ফেস প্যাক ও ব্যবহার করে থাকি। কিন্তু আজ কাল বিভিন্ন প্রসাধনী তেও রাসায়নিক মেশানো হয়। সেগুলিও একভাবে ত্বকে লাগানো ঠিক নয়। তাই ঘরোয়া বা প্রাকৃতিক উপায়ে আমি বেশ কয়েকটি ফেস প্যাক এখানে শেয়ার করছি। আপনাদের সুবিধা মতো যে কোনো একটি ব্যবহার করতে পারেন। প্যাক গুলি মুখের দাগছোপ, মেচেতার দাগ, ব্রণ এর দাগ কমাতে খুবই কার্যকরী।
১: প্রথম প্যাকটি হলো, লেবু ও মধুর ফেসপ্যাক : একটি ছোট পাত্রে এক টেবিল চামচ লেবুর রস ও একটেবিল চামচ মধু নিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
প্যাকটি মুখে লাগানোর আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ভালো ভাবে ধুয়ে যেকোনো ময়সারাইজার ক্রিম মেখে নিতে হবে।
লেবুতে আছে ভিটামিন সি । এটি মুখের কালো দাগছোপ মেলাতে সাহায্য করে।
মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী। এটি ত্বককে ব্যাকটেরিয়া আক্রান্ত এর হাত থেকে বাঁচায়। ত্বক নরম ও কোমল রাখে। গভীর ভাবে ত্বককে ক্লিন করে।
২: হলুদ, মধু, দুধ এর তৈরি ফেসপ্যাক প্রতিদিন মুখে লাগান :
একটেবিল চামচ দুধ , ১ টেবিল চামচ মধু ও একচিমটি কস্তুরী হলুদ গুড়ো মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করুন। প্রচুর বেনিফিট আছে এই ফেসপ্যাক টায়। আপনি চাইলে প্রতিদিন এটি ব্যবহার করতে পারেন। নাহলে সপ্তাহে ৩ দিন ব্যবহার করলেও যথেষ্ট। এই ফেস প্যাকটি আমি ব্যবহার করি। বানানো খুব সোজা। আর উপকরণ গুলিও হাতের কাছে সহজেই মেলে। তাই এটি আমার পছন্দের একটি ফেসপ্যাক। দুধ প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে, এতে ব্লিচিং গুন আছে। যা ত্বক কে ভিতর থেকে ফর্সা করে। হলুদ এ আছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এরফলে ব্রণ, ফুসকুড়ি হবে না। মধু আমাদের ত্বক কে মৈশারাইজ রাখে। মিশ্রণ টি মেখে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন ব্যবহার করলেও ক্ষতি কিছু হবে না। আমি ব্যবহার করি। এটি ব্যবহার এর ফলে কালো দাগ উঠে যাবে। ত্বক দিন দিন উজ্জ্বল ফর্সা সোনালী আভা আসবে মুখে।
৩: কফি ও অ্যালোভেরা র ফেসপ্যাক : অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা জেল বের করে নিতে হবে। এতে হাফ চামচ কফি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ফেলুন। মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি মুখের কালো দাগ কমাতে সাহায্য করবে।
৪: বেসন এর তৈরি ফেসপ্যাক : ১ টেবিল চামচ বেসন , ২টেবিল চামচ গোলাপ জল, এক চিমটি হলুদ ও হাফ চামচ মধু দিয়ে একটি পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে রাখুন। হালকা শুকনো হয়ে আসলে জল দিয়ে হালকা হাতে ১ মিনিট ক্লক ওয়াইজ ম্যাসাজ করে তুলে ফেলুন। বেসন ন্যাচারাল ক্লিনজার এর কাজ করে। ত্বকের মৃতকোষ সরিয়ে দাগছোপ হিন ত্বক দিতে সাহায্য করে বেসন।
৫: চন্দন , গোলাপজল ও লেবুর ফেসপ্যাক : যাদের অয়েলি স্কিন মুখে ব্রণ এর দাগ আছে। এই দাগ ওঠাতে এই প্যাকটি সবচেয়ে বেশি কার্যকরী।১ টেবিল চামচ চন্দন পাউডার, ১ টেবিল চামচ গোলাপজল, কয়েক ফোঁটা লেবুর রস ও আধ চামচ গ্লিসারিন মিশিয়ে একটি প্যাক করুন। এটি মুখে লাগিয়ে রেখে দিন । ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। চন্দন গায়ের রং উজ্জ্বল করতে সহায়তা করে। গ্লিসারিন হাইড্রেট রাখে স্কিন কে।
৬: পাকা পেঁপে ও মধুর পেস্ট : পাকা পেঁপে পেস্ট করে তারসাথে কিছুটা মধু মিশিয়ে লাগান। ড্রাই স্কিন অর্থাৎ শুস্ক স্কিন এর জন্য খুবই কার্যকরী একটি ফেসপ্যাক। এই প্যাকটি ব্যবহার এর ফলে ত্বকের কালচে ভাব লালচে মেচেতা ভাব সব সেরে যায়। খুবই কার্যকরী এটি।
বন্ধুরা এগুলির মধ্যে যেকোনো সুবিধা মতো একটি ফেসপ্যাক সপ্তাহে অন্তত তিন দিন ব্যাবহার করুন। খুবই ভালো ফল পাবেন। ত্বকের কালচে দাগ দূর হবে। ত্বক টানটান থাকবে। উজ্জ্বল হবে স্কিন। দিনে দিনে ফর্সা হয়ে যাবেন।
~4.jpeg)
~2.jpeg)
~2.jpeg)
~2.jpeg)
~2.jpeg)
~3.jpeg)
2 মন্তব্যসমূহ
A377180A7B
উত্তরমুছুনhacker kiralama
hacker bulma
tütün dünyası
-
-
90CA3D93
উত্তরমুছুনreyhanlı esçort
eskişehir esçort numaraları
batum esçort
esçort zonguldak
bursa anal esçort
esçort aksaray
yalıkavak esçort
esçort bayan bitlis
erzincan esçort