রান্নায় ব্যবহৃত অতিগুরুত্ব পূর্ণ মসলা হলো সর্ষে। এটি গোটা সর্ষে ফোরণ কিংবা সর্ষে বাটা দিয়ে বিভিন্ন পদ করা হয়ে থাকে। বিশেষ করে সর্ষে বাটা দিয়ে মাছ তো আমাদের প্রতিটি ঘরে ঘরেই হয়। কিন্তু রান্নার সময় অতি ব্যস্ততায় সর্ষে বাটাতে একটু বিরক্তিকরই লাগে। মিক্সি বাটলেও খুব সহজেই সঠিক টেক্সচার পাওয়া যায় না। তাই কিভাবে সর্ষে গুড়ো করবে সেই নিয়ে ই আজ কের প্রতিবেদন।
একবারে অনেকটা সর্ষে গুড়ো করে রেখে দিন। দরকার মতো অল্প একটু নিয়ে ওতে গরম জল দিয়ে গুলে নিলেই সর্ষে বাটা রেডি হয়ে যাবে।
চলুন দেখে নেওয়া যাক সর্ষে গুড়ো করতে কি কি উপাদান লাগবে
গোটা কালো সর্ষে -৭৫ গ্রাম।
গোটা সাদা সর্ষে - ৩০০ গ্রাম
নুন : সামান্য
সর্ষে বা মাস্টার্ড পাউডার ( mastard powder) বানানোর প্রদ্ধতি :
প্রথমে একটি চালুনি নিয়ে কালো সর্ষে ও হলুদ সর্ষে ছেলে নিতে হবে।
ধুলো ময়লা থাকলে বেরিয়ে যাবে।
এবার দু রকম সর্ষে মিশিয়ে রোদ এ শুকিয়ে নিতে হবে। এর ফলে সর্ষে গুলো ঝরঝরে ও শকুনো হয়ে যাবে। গুড়ো হয়ে যাবে সহজেই ।
রোদে না দিতে চসিলে তাওয়া তে দিয়ে একটু গরম করেও নিতে পারেন।
এবার শীল নোরা র সাহায্যে পিষে গুড়ো করে নিতে হবে। মিক্সি তে করলে অল্প অল্প করে ধৈয্য সহকারে গুঁড়োতে হবে। কারণ সর্ষে ফুলে ওঠে।
গুড়ো করার পর ছাঁকনি র সাহায্যে ছেঁকে সর্ষে বা মাস্টার্ড পাউডার কোনো এয়ার টাইট কৌটায় কিংবা কাচের জারে রেখে দিতে হবে। সর্ষে গুড়ো হয়ে গেলে ওতে একচিমটি লবন মিশিয়ে নেবেন।
ছাঁকনি তে অবশিষ্ট দানাদার সর্ষের গুড়ো গুলো আবার বেটে গুড়ো করে ছেকে নিতে হবে।
এই পাউডার রান্নায় কিভাবে ব্যবহার করবেন : রান্নায় ব্যবহার সময় প্রয়োজন মতো সর্ষে একটি বাটিতে নিয়ে অল্প একটু গরম জল, ও সর্ষের তেল মিশিয়ে গুলে নিলেই সর্ষের পেস্ট / সর্ষে বাটা হয়ে যাবে।
এটি কাচের জারে কিংবা এয়ার টাইট কন্টেনার এ রেখে দেবেন। মাঝে মাঝে রোদে দিতে হবে।
~5.jpeg)
1 মন্তব্যসমূহ
BA779E1621
উত্তরমুছুনBeğeni Satın Al
Mobil Ödeme Takipçi
Youtube Bot Basma