- এই ফোন করার সময় হলো তোমার?
- পড়তে বসেছিলাম বাবু...
- একবার ফোনটা রিসিভ করা যেতো না?
- আমি কখন থেকে তোমায় ফোন করছি। ফোনটার দিকে একবার তাকিয়ে দেখেছো কটা মিস কল আছে?
- হুমম
- কয়টা?
- বাইশ টা...
- তারপরেও তোমার আমার প্রতি কোনো ফিলিংস নেই?
- আছে তো..তোমার প্রতি আমার ভালোবাসার ফিলিংস সবসময়ই আছে বাবু। তবে এই বাইশটা মিস কল দেখে বাড়তি করে কোনো ফিলিংস আমার জন্মায় নি।
- সেই... তা কেনো হবে? তোমার জানো তো সৃষ্টি, মন বলে কিছু নেই। আমি একজন ফিলিং লেস মেয়ের প্রেমে পড়েছি। এটাই আমার কপাল।
- তাই বুঝি?
- এই দেখো, ন্যাকামো কোরো না তো... তুমি সবই বোঝো, তাও প্রত্যেকটা দিন নাটক করো।
- দেখো, তোমার যদি এই রিলেসন শিপে থেকে না পোষায় তুমি আমায় ছেড়ে দিতে পারো।
- তুমি এই কথাটা বলতে পারলে সৃষ্টি? আমাদের ভালোবাসার সম্পর্ক সেই ছোটো থেকে...
- শোনো, জীবনে কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর আমার ক্যারিয়ারটা গড়ার জন্য যদি তোমায় ছাড়তে হয় তবুও আমি রাজি...
- বাহ! তলে তলে তুমি তাহলে এতদূর এগিয়ে গেছো... আসলে পড়াশোনাটা হলো তোমার আমাকে এড়িয়ে যাওয়ার বাহানা।
- যদি তাই মনে করো... তাহলে সেটাই ভেবে নাও। আর কিছু বলতে চাও?
- না... আর কি বলব বলো... আসলে বন্ধুরা আমায় ঠিকই বলে,
- আচ্ছা... কি বলে শুনি
- থাক... বাদ দাও... কখন তুমি পড়াশোনা করে উঠলে?
- এই জাস্ট কিছুক্ষণ আগে। তারপরই তোমায় কল ব্যাক করলাম।
- তবুও আমি ধন্য হয়ে গেলাম।
- কি বলছিলে একটু আগে? বন্ধুরা তোমায় আমার সম্পর্কে কি বলে বললে না তো?
- কিছু নয়
- আরে বলোই না... আমি কি ওই বলদ গুলোকে বলে দেবো নাকি?
- বলদ কাদের বলছো সৃষ্টি? ভদ্রভাবে কথা বলো। ওরা আমার বন্ধু।
- হ্যাঁ... বন্ধুই বটে। তবে বন্ধু দু ধরনের হয়। একধরনের বন্ধু সুবুদ্ধি দেয়। আর এক ধরনের বন্ধু কুবুদ্ধি দেয়।
- মানে?
- মানে খুব সিম্পিল। ওরা আসলে তোমায় কুবুদ্ধি দেয়।
- কি কুবুদ্ধি দিয়েছে শুনি? না জেনেশুনে একদম কারো নামে মিথ্যে রটাবে না বলে দিলাম। ওরা বলেছিল আমায় - সৃষ্টি দেখবি তোর সাথে আর সম্পর্ক রাখবে না। তাই তোর ফোন রিসিভ করে না বেশির ভাগ সময়ই।
- এই তো... খুব সুন্দর ভাবে ওরা তোমার মাথাটা চিবিয়ে খাচ্ছে। আর তুমিও বোকার মতো সেটাই বিশ্বাস করে অহেতুক আমায় সন্দেহ করছো।
- সন্দেহ করেছিলাম। আর এখন তো দেখছি ওরা ঠিকই বলেছে। এই মাত্র তুমি নিজের মুখে আমায় বললে এই সম্পর্কে তোমার যদি না পোষায় ছেড়ে দিতে...
- কথাটা কেনো বলেছি একটু ভেবে দেখবে।
- ওতো ভাবার সময় নেই আমার।
- ও ভাবার সময় নেই। অথচ আমায় অকারণে ফোন করার সময় আছে।
- এই ... তুমি নিজেকে কি মনে করো বলো তো... ভালোবাসি তাই ফোন করেছি। খুব অহংকার হয়েছে তোমার তাই না?
- অহংকার আমার কিছুই হয় নি। তোমায় কয়েকটা কথা বলি । একটু মাথা ঠাণ্ডা করে শুনবে? শোনার সময় হবে কি?
- কি বলো?
- আগে বন্ধুদের ঠেক থেকে বাড়ি যাও। তারপর ফোন করো। বলছি। এবার আমি ফ্রি আছি। তোমার মনে যা যা ডাউট হয়েছে সব ক্লিয়ার করে দেবো।
- আমি বাড়িতেই আছি। অনেক্ষণ আগেই ওখান থেকে চলে এসেছি। যা বলার এখনি বলতে পারো।
- শোনো , যেটা জিজ্ঞাসা করছি তার স্পষ্ট জবাব দেবে। কোনো কিছু রেখে ঢেকে বলবে না।
- ঠিক আছে। আরে, কি বলবে বলো।
- এত অধৈর্য হলে তো হবে না।
- ঠিক আছে বলো।
- আচ্ছা তুমি যখন দেখলে দুবার ফোন করার পরেও ফোন ধরছি না, তাহলে অতবার ফোন করে নিজের টাইম টা নষ্ট করলে কেনো?
- তোমায় বোঝাতে পারব না।
- বোঝাতে তোমায় হবেই
- তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, টাইম কাটাতে ইচ্ছে করছিল তাই।
- দেখো, যে টাইম টা তুমি বন্ধুদের সাথে আড্ডা দাও, আমার সাথে রোমান্স করতে চাও এই টাইম টা যদি একটু ক্যারিয়ারের পিছনে ব্যয় করো দেখবে তোমার লাই ফটাই পুরো চেঞ্জ হয়ে গেছে।
- তুমি যতটা আমায় ভালোবাসো, আমি তার থেকেও তোমায় বেশি ভালোবাসি বাবু। কিন্তু এসময়টা হেলায় হারিয়ে ফেললে চলবে না। তোমার যদি ক্যারিয়ার ঠিক থাকে, অর্থ ইনকাম করতে পারো তবেই আমাদের ভবিষ্যৎ জীবনটা সুন্দর হবে। " সোনা খেয়েছো, পরেছো, স্নান করেছো" এই সব কথাবার্তা বলে টাইম ওয়েস্ট করলে হবে না। সময় একবার চলে গেলে আর ফিরে পাবে না।
- সে তো আমিও ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস।
- আরও, সিরিয়াস হতে হবে। তুমি আমার একটা কথা শোনো, বাবু দুটো বছর তুমি বন্ধু বান্ধব দের সাথে আড্ডা বন্ধ করে মন দিয়ে ক্যারিয়ারে ফোকাস কোরো। আমার সাথেও কথা বলা কমিয়ে দাও। অনুষ্ঠান, পুজো, উৎসব সব ভুলে গিয়ে দুটো বছর তুমি পরিশ্রম করো। দেখবে বাকি জীবনটা আমরা সুখে কাটাবো। এই আমাকেই দেখো, আমি ফালতু টাইম নষ্ট করি না। আমি জানি আমায় একটা চাকরি পেতেই হবে। আর আমি পাবোই। কারণ ধৈর্য্য, পরিশ্রম, অধ্যবসায় থাকলে সাফল্য নিশ্চিত। কেউ আটকাতে পারবে না। তারপর...
- তারপর কি সৃষ্টি?
- তারপর আমরা একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখবো। তখন দেখবে আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে।
- সত্যি বলছো সৃষ্টি?
- হ্যা গো...
- তাহলে যে বললে ছেড়ে দেবে?
- রেগে বলেছি। আমাদের এত বছরের সম্পর্ক কখনও তোমায় আমি ছাড়তে পারি বলো? আমাদের ভবিষ্যতের জন্যই তো আমি এই বয়সের সব রকম খুনসুটি, রোমান্স সব কিছু ত্যাগ করতে রাজি। শুধু তোমাকে হারাতে রাজি নয় বাবু। প্লিজ ট্রাস্ট মি বাবু
- সরি সৃষ্টি... তোমায় ভুল বোঝার জন্য। তুমি আমার চোখ খুলে দিয়েছো। তুমি দেখে নিও আমি এই দুটো বছর তোমার কথা মত প্রচুর খাটবো। তোমায় নিজের করে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। সব কিছু।
- গুড... এই স্পিড টাই তো চেয়েছিলাম। তাহলে আজ থেকেই লেগে পরো...
- হ্যাঁ, সৃষ্টি। কাল বলে কিছু নেই। যা করতে হবে আজ থেকেই করতে হবে।
- ঠিক তাই। তবে এখন একটু কথাবার্তা কম হবে। তবে একে অপরের ওপর থেকে বিশ্বাস হারালে চলবে না। বাইরের কারোর কথায় মাথা ঘামাবে না। ফোকাস শুধু ক্যারিয়ারে। টাইম মাত্র দুই বছর। আর বাঁচবো সুখে দুজনে সারাজীবন। এটাই হোক আমাদের দুজনের মূল মন্ত্র ।
সমাপ্ত
0 মন্তব্যসমূহ