- টিন ভাঙা, লোহা ভাঙা , প্লাস্টিকের বোতল, পুরোনো বই খাতা...
- কয় গো...দাঁড়াও...ও টিন ভাঙা...লোহা ভাঙা... চলে গেলে নাকি? দাঁড়াও গো...
- হ্যাঁ, দাঁড়িয়েছি বৌদি আসুন।
- কয়গো... চলে গেলে নাকি...
- না গো বৌদি আসুন। আমি শুনতে পেয়েছি।
- এই তো... কোথায় ছিলে এত দিন ? অনেকদিন এ পাড়ায় তো আসতেই দেখি নি। দেশের বাড়ি গিয়েছিলে নাকি?
- না বৌদি... দেশের ঘরে সেই ঈদের সময় গিয়েছিলাম। আর যাওয়া হয় নাই।
- ও আচ্ছা... বেশ কয়েকদিন তোমার হাক শুনতে পাই নি তো... তাই জিজ্ঞাসা করছি আর কি... তা অনেকগুলো জিনিস জড়ো করে রেখে দিয়েছি। দেখে শুনে নিয়ে যাও।
- কি কি আছে?
- পুরোনো খাতা থেকে শুরু করে, প্লাস্টিকের বোতল, বালতি ভাঙা, লোহার একটা জং ধরা পাইপ সব কিছুই আছে। আমি বস্তায় ভরে রেখেছি।
- চলুন দেখি।
- হ্যা বাড়ির ভিতরে এসো।
- বলছি, বৌদি আমার ভ্যানটা এখানটায় রাখবো? অসুবিধা হবে না তো?
- না না... সাইড করে রাখো। এটা তো শুধু আমাদেরই চলন রাস্তা। কেউ কিছু বলবে না।
- আচ্ছা, ঠিক আছে।
- কে আবার একটা আস্ত টিভি বিক্রি করলো গো? তোমার ভ্যানে দেখছি যে...
- ওই তো আগের পাল পাড়াটায়। দেখুন না, চারটে চেয়ার ভাঙাও বিক্রি করেছে। আজকে ভ্যানে যা মাল আছে বেশির ভাগই ওই বাড়িরই।
- এতো দেখছি, যা কিছু অকেজো ছিল সব বেচে বাড়ি একদম পরিষ্কার করে ফেলেছে ।
- হুমম... অনেক গুলো টাকাই পেয়েছে।
- আমাদেরও দেখছি সব বাতিল জিনিসপত্র গুলো জড়ো করে বিক্রি করে দিতে হবে। কি হবে শুধু শুধু মায়া বাড়িয়ে...
- গুছিয়ে রাখবেন তাহলে সময়মতো সব নিয়ে চলে যাবো।
- তা বলো প্লাস্টিক এর বোতল গুলো কত করে নিচ্ছ?
- প্লাস্টিকের বোতল কেজি তে পনেরো টাকা।
- কি! পনেরো টাকা কেজি? সে তো দুই বছর আগে থেকেই একই দাম শুনে আসছি। এর কি দাম বাড়বে না?
- দাম বাড়ে নাই বৌদি। আমার কিছু করার নাই। সব জায়গা তেই একই রেট।
- তুমি আর বোকো নি। সব জায়গাতেই দাম বেড়েছে। শুধু তোমার কাছেই বাড়ে নি।
- কি আর বলবো বৌদি বলুন... বিশ্বাস করবে নাই...
- আচ্ছা, ওতো বকে কাজ নেই। তুমি পনেরো টাকা কেজি দরেই দাম দিও।
- এই এত বোতল! চার বস্তা?
- হ্যাঁ... তবে আর বলছি কি তোমায়?
- এত বোতল কোথা থেকে জোগাড় করলেন বৌদি? বাড়িতে কি কোনো অনুষ্ঠান ছিল নাকি?
- হ্যা গো... অনুষ্ঠান ঠিক নয়। আমার ঠাকুর শাশুড়ি মারা গেছেন তো। শ্রাদ্ধ শান্তির কাজ, আশপর্না ছিল। লোকজন বলা হয়েছিল তো...
- আপনার ঠাকুর শাশুড়ি বলতে ... যে বুড়ি মা টা দরজার পৈতে তে এই ... এখানটায় বসে থাকতেন উনি?
- হ্যাঁ গো...
- হায় আল্লাহ! কবে মারা গেছেন?
- এই তো মাস খানেক আগে। তুমি চিনতে তাই না?
- চিনব না আবার... বেশ ভালো করেই চিনতাম। কত কথা বলতেন আমার সাথে। রাস্তা দিয়ে আমি গেলেই আমায় দার করিয়েও গল্প করেছেন। আসলে বয়স্ক মানুষ তো... একটু লোকজনের সাথে কথা বললে মন টা ভালো থাকতো আর কি... আমায় জিজ্ঞেস করতেন - তোমার দেশের বাড়ি কোথায়... কে কে আছে সেখানে... কটা বাচ্চা আরও কত কিছু... সত্যি মানুষ চলে যায়। আর কত স্মৃতি রেখে যায়...
- হ্যা উনি ভীষণ মিশুকে ছিলেন। সবাইয়ের সাথে কথা বলতেন। হাসি, ঠাট্টা করতে ভীষণ ভালোবাসতেন। ওনাকে আমাদের পাড়ার ও সকলে খুব পছন্দ করতেন। আট থেকে আশি সবাইয়ের সাথেই ওনার খুব ভাব ছিল।
- তা উনি মারা গেলেন কি করে? তাছাড়া ওনাকে মাস ছয়েক আগে থেকেই আমি দেখতে পাই নি।
- হ্যাঁ কিছুদিন আগেই উনি ঘরের মধ্যেই পরে গিয়েছিলেন। কোমড় ভেঙে যায়। হাতে পায়ে ও চোট লাগে। খুব জোরে যে পরে গিয়েছিলেন তাও কিন্তু নয়। আসলে বয়স হয়ে গিয়েছিল তো তাই হাড় গুলো কমজুরি হয়ে গিয়েছিল। কোমরের ঠিক নিচের দিক টা এমন পজিশনে ভেঙে ছিল, অপারেশনের দরকার ছিল। কিন্তু ওনার বয়স তো নব্বই পার হয়ে গিয়েছিল। তাই ডাক্তার বাবু অপারেশনের রিস্ক নিতে চান নি। শেষের কয়েকটা মাস বিছানাতেই ছিলেন একদম। ওখানেই সব কিছু। উঠতে পারতেন না। ডাক্তারের দেওয়া ওষুধ , ফিজিও থেরাপি এইসব চলেছে। তারপর তো হঠাৎ করেই মাস খানেক আগে সকাল বেলায় চলে গেলেন...
- আহা রে... বড্ড ভালো মানুষ ছিলেন।
- ওনার ই শ্রাদ্ধ শান্তির কাজ ই কিছু লোকজন আমন্ত্রিত ছিলেন। তাতেই এই বোতল গুলো হয়েছে।
- আচ্ছা... আচ্ছা... আমি ঠিক ওজন করে নিয়ে নিচ্ছি। আর লোহার কিছু থাকলে বৌদি বের করে দেবেন। খাতা গুলো ও আমি সব ওজন করে একেবারে দাম করে হিসেবে লিখে দেব। আপনি মিলিয়ে নেবেন।
- আচ্ছা, সেই ভালো। তুমি ওগুলো ওজন করতে থাকো। আমি খাতা গুলো আর লোহার জিনিস গুলো আনছি।
- আচ্ছা, ঠিক আছে বৌদি। আপনি একদম টেনশন নেবেন না। আমি সব ঠিক মতো ওজন করে দাম দিয়ে দেবো।
- সে তো বুঝলাম। কিন্তু পুরোনো খাতা গুলো কত করে কেজি তে নেবে বলছো?
- ওগুলো কুড়ি টাকা কেজি দেবেন।
- আচ্ছা... তাই নিও। আমার আবার আজকে কটু তাড়া আছে বুঝলে তো? এখনো রান্না চাপানো হয় নি। আমি বরং রান্নাঘরে যাই। তুমি ওজন করে লিখে রাখো সব । আমি পরে তোমার থেকে টাকা নিয়ে নেবো।
- আচ্ছা, ঠিক আছে। বৌদি চাপ নেই। আমি ঠিক করে নেবো। আপনি যান। কাজ করুন।
- যাওয়ার সময় একটু হেঁকে যাবেন। তাহলে গেট টা আবার বন্ধ করে দেবো। নাহলে এখানে যা কুকুরের উৎপাত ঢুকে বসে থাকবে।
- কুকুর কিন্তু মানুষের চেয়েও বিশ্বাসী প্রাণী আছে বৌদি। ও আপনার কোনো ক্ষতি করবে না। উল্টে একবার যদি আপনার ভালবাসা পেয়ে যায় তাহলে জান পর্যন্তও আপনার জন্য দিয়ে দেবে, হ্যাঁ...
- তা তুমি ঠিকই বলেছো। আমাদের পাড়ার দুটো কুকুর রোজ আসে তো। আমি সকালে, দুপুরে খাবার দিই। কিন্তু গেটের বাইরে ওই যে ...ওই চাতাল টা দেখতে পাচ্ছ তো... ওখানে শোলার পাতায় রোজ খেতে দিই। বাড়িতে খেতে দেওয়া হয় না। বাড়িতে ঢুকলে বাড়ির চারিপাশে অপরিষ্কার করে দিয়ে যায়। পরিষ্কার করতে আমার ভালো লাগে না। তাই ভিতরে ঢুকতে দিই না। তবে তাদের আমি অভুক্ত করে রাখি না। রোজ পাত বেড়ে খেতে দিই।
- ব্যাস... ওটুকু করলেই হবে। ওরা ওটুকুতেই সন্তুষ্টি। দেখবেন আপনার বিপদে আপদে মানুষের থেকেও ওরাই আগে আসবে।
- কথাটা তুমি ঠিকই বলেছো গো। আচ্ছা, এখন আমি আসি বুঝলে। তুমি তোমার মতো করে গুছিয়ে আমায় ফর্দ করে হিসেবটা দিয়ে যেও। টাকা পরে দিলেও হবে।
- আচ্ছা... বৌদি... আপনি যান তাহলে... আমি কাজটা সেরে নিই।
- ঠিক আছে। কিছু অসুবিধা হলে ডেকো কিন্তু...
- ঠিক আছে।
- আর ফর্দ টা ওই দালানে ওই কৌটার নিচে রেখে যেও।
- আচ্ছা...
সমাপ্ত
0 মন্তব্যসমূহ