- সব কিছুর হিসেব করতে যাবেন না বৌদি...কিছু কিছু জিনিস নিলে, মন যদি খুশ হয়ে যায় ,মনে যদি সন্তুষ্টি আসে - জানবেন, সেটাই অনেক শান্তির। আপনার এটা পছন্দ যদি হয়, দাম নিয়ে ভাববেন না কিনে নিয়ে যান।
- আপনি তো বিক্রেতা। আপনার জিনিস যাতে বিক্রি
হয় আপনাকে তো বলতে হবেই।
- হ্যাঁ...এটা ঠিক। কিন্তু আপনি এই একটা ছোট্ট পছন্দের জিনিসটাকে স্যাক্রিফাইস করছেন, তাহলে নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যান দিয়ে জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড গুলো কেনো অ্যাভয়েড করতে পারেন না , বলতে পারবেন?
- বাহ! আপনি তো বেশ গুছিয়ে কথা বলতে পারেন দেখছি । তা আমি জাঙ্ক ফুড খাই কিনা আপনি কি করে জানলেন?
- না...আমি সত্যিই জানি না...আপনি ওসব খাবার খান কিনা ...কিন্তু আজকাল তো সবাই খায়। তাই বলছি। তাছাড়া এখন বাইরে বেরোলেই , দু পা এগোলেই একটার পর একটা স্ট্রিট ফুডের দোকান গজিয়েছে। লোভ সামলানো ও দায়। তখন আর স্বাস্থ্যের কথা মনে থাকে না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তাই হয়। ভাবলাম আপনিও হয়তো...
- আপনি কথাটা নেহাতই খারাপ বলেন নি। সত্যিই আমরা জিভকে সামলাতে পরি না। আর খেয়েও ফেলি।
- দেখুন তাহলে আমি তাহলে ঠিক বললাম কি না...বলুন।
- সে তো ঠিক আছে...কিন্তু আপনি এই হাড়,কানের এর সেট টার দাম বড্ড বেশি বলছেন।
- একদমই না... বৌদি। আমি একটুও দাম বাড়িয়ে বলছি না। এই যে আপনি দেখুন কত দাম এখানে লেখাই আছে। পাঁচশো পঞ্চাশ টাকা। আমি তাও পাঁচশো টাকা বলেছি আপনাকে।
- পাঁচশো টাকাও অনেকটা বেশি বলছেন। এইসব সিটি গোল্ডের গয়নায় আরও ডিস্কাকাউন্ট থাকে।
- আচ্ছা, তাহলে একই ডিজাইনের অন্য কোম্পানির এই গয়না আছে, দামটা এর থেকে কম, কিন্তু ডিজাইন হুবহু এক সেটা দেখাবো কি? আমি কিন্তু আগেই বলে দিচ্ছি সেটার কিন্তু কোনো রং এর গ্যারেন্টি নেই।
- তাই নাকি ? কই দেখান তাহলে দেখি...
- আপনাকে আগেই বলে দিচ্ছি যে জিনিস আপনাকে এখন দেখালাম, তার পর কিন্তু ওই জিনিস আপনার চোখে লাগবে না।
- আচ্ছা, ঠিক আছে। আপনি আগে নিয়েই আসুন না, তারপর দেখছি।
- ঠিক আছে। দেখাচ্ছি। পাঁচটা পাঁচ রকম দেখে তারপরই তো নেবেন। আমার দেখাতে কোনো অসুবিধা নেই। এটাই তো আমার কাজ।
- সেটা কি একদমই কমদামি কোম্পানির?
- দামি, কম দামি... সব জিনিসই ভালো মন্দ মিশিয়েই আছে বৌদি। সবাইয়ের সামর্থ্যের কথা ভেবেই তো আমাদের মাল রাখতে হয়। দেখুন না, আপনাকে দেখাচ্ছি ... এই যে ... দেখুন...
- কই দেখি...
- হ্যাঁ একদম সেমই তো ডিজাইনটা দেখছি।
- হ্যা, আপনাকে বললাম তো।
- এটা একবার বাক্স থেকে খুলে দেখানো যাবে?
- হ্যাঁ...কেনো নয়...আপনি খুলুন ... খুলে দেখুন । কোনো অসুবিধা নেই।
- ও বাবা! এইটার রং টা কেমন যেনো... বেশি জ্বলজ্বল করছে।
- আপনাকে তো আমি আগেই বলেছি। আমি যে জিনিসটা আপনাকে প্রথম দেখিয়েছি একদম সেরা জিনিসটা দিয়েছিলাম। ওটা দেখার পর অন্যটা চোখে ধরবে না।
- এটার দাম কত?
- এটার দাম চারশো ত্রিশ টাকা।
- ওটার থেকে এত কম?
- হুমমম, কোয়ালিটির তো একটা ব্যাপার থাকে তাই না? আপনি তো দুটো জিনিসই হাতে নিয়ে দেখেছেন নিজেই আশা করছি তফাৎটা বুঝতে পেরেছেন...
- আমি আগের টাই নেবো। দামটা একটু ঠিক করে বলুন।
- দাম একটা টাকাও কমাতে পারবো না বৌদি। বিশ্বাস করুন এই সব জিনিসে আমরা বেশি লাভ রাখি না।
- ওইরকম কথা সব দোকানদার রাই বলে। নাহলে যে তাদের ব্যবসা চলবে না।
- একটা কথা বলি বৌদি, রাগ করবেন না। আপনিই হন, কিম্বা আমি - যদি কোনো রেস্টুরেন্ট, হোটেল, জাঙ্ক ফুডের দোকানে খাবার খেয়ে কোনো দিন দরদাম করি? করি না তো? তাহলে ...
- উফফ! আপনি দেখছি নাছোড় বান্দা একটা টাকাও কমাবেন না। যেখানে বারগেডিং চলে সেখানে করাটা কোনো অপরাধ নয় বুঝলেন। জিনিস একটু দেখেশুনে দরদাম করেই নেওয়া ভালো।
- আচ্ছা, ঠিক আছে বৌদি। আমি আর কাস্টমারকে চটাতে চাই না। আমি বেশ ভালোই বুঝতে পারছি আপনি মনে মনে আমার উপর ভীষণ রেগে যাচ্ছেন। আপনি ওই চারশো আশি টাকা দেবেন। ঠিক আছে?
- না না...পুরো সাড়ে চারশো টাকার বেশি আমি দেবো না।
- তাহলে আপনি পরে যেটা দেখালাম ওটা নিন। আপনার বাজেটের একটু কমেই হয়ে যাবে।
- ওটা পছন্দ হয় নি আপনাকে তো আগেই বললাম। এটা সাড়ে চারশো তে দিয়ে দিন না...
- আচ্ছা... চারশো সত্তর দিন। আর একটুও কমাতে পারবো না বৌদি বিশ্বাস করুন। সাড়ে চারশো টাকা আমার কেনাই নয়।
- আচ্ছা ... ঠিক আছে। চারশো সত্তরই দিচ্ছি।
- ধন্যবাদ। দিন...আমি প্যাকিং করে দিই জিনিসটা।
- হ্যাঁ... ধরুন।
- আচ্ছা পেমেন্ট টা অনলাইনে করলে হবে?
- হবে...কিন্তু ক্যাশে দিলে বেশি ভালো হতো আর কি...
- ক্যাশ বলতে ...আমার কাছে পাঁচশো টাকার নোট। খুচরো দিতে পারবেন?
- খুচরোরই তো সমস্যা বৌদি। খুচরো টাকা নিয়ে কি যে সমস্যা আর কি বলব বৌদি... দেখছি হয় কিনা। এই নিন ।
- এমা... এগুলো তো সব ছেরা, ফাটা নোট। এই নোট আমি নেবো না ।
- এখন সব দশ টাকা, কুড়ি টাকার নোট গুলোর
ই এই অবস্থা। কি করবো বলুন... দেখুন না ... কাস্টমার রাই সব দিয়ে গেছে। আমাদেরও বাধ্য হয়ে নিতে হচ্ছে।
- আপনারা নিচ্ছেন ... ব্যবসা করেন... এদিক ওদিক চালিয়ে নেবেন। আমি কি করে এগুলো চালাবো। তার থেকে আমি বরং অন লাইনেই পেমেন্ট করে দিচ্ছি।
- আচ্ছা...তাই দিন। এই নিন তাহলে আপনার পাঁচশো টাকা টা ধরুন ।
- দেখুন , করে দিয়েছে। গেছে তো?
- হ্যাঁ বৌদি চলে এসেছে। বলছি কোনো বিয়ে বাড়ি, অকেশন আছে না কি?
- হ্যা... হাসবেন্ডের বন্ধুর বিয়ে অনেকটা দূর। তাই সোনার জিনিস আর পরবো না। অনেকটা দূরের রাস্তা তো...
- একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি। সোনার যা দাম দিন দিন বাড়ছে তাতে বাইরে , দূর রাস্তায় না পরে বেরোনোই ভালো।
- সেই জন্যই কিনতে আসা।
- হ্যা, ভালো করেছেন।
- আচ্ছা, তাহলে আসি।
- হ্যাঁ বৌদি আসুন। আবার আসবেন কিন্তু। আর আমার কথায় কিছু মনে করবেন না কিন্তু...
- না না... কি আবার মনে করব। ঠিক আছে আবার আসবো।
- আচ্ছা।
সমাপ্ত
0 মন্তব্যসমূহ