এক টুকরো সুর এবং প্রথম প্রেমের চূর্ণবিচূর্ণ স্বপ্ন

 

Village-scence

( আমার গ্রামের দৃশ্য। এখন ধান চাষের সময়। তাই জমিতে জল দিয়ে কাদা করা হয়েছে। অবশ্য বৃষ্টিও হচ্ছে এখন।)


স্মৃতির রাস্তা ধরে অতীতের মুহূর্ত গুলোকে নিয়ে ভাবতে অনেকেই চায় না। আজকাল মানুষ ভীষণ ব্যস্ত। অতীতের খারাপ  স্মৃতি আঁকড়ে ধরে বর্তমানে বেঁচে থাকাটাও বোকামি। 


আর পাঁচটা সাধারণ বিকেল এর মতোই আজকের সময় টা আমার কাটছিল। হাঁটতে বেড়োই প্রতিদিন এসময়। আর একরাশ মনোরম বাতাস, এনার্জি নিয়ে ঘরে ফিরি। হাউস ওয়াইফ তাও আবার গ্রামে, ঘরের। বাইরে তাই বেরোনো হয় না। সারাদিনের এইটুকু সময়টাই মুক্তির স্বাদ।  


আজকে সেই সতেজ মনটার বদলে বিষাদের অবসন্ন মন নিয়ে বাড়ি ফিরলাম। এর কারণ হলো একটা গান। ওই একটা গানই আমায় মুহূর্তে র মধ্যে অতীতের স্মৃতিতে নিয়ে গেল। 


আজ বিকেল বেলা রাস্তা দিয়ে হাঁটার সময় একটা রিক্সা ওয়ালা পাশ দিল। কিন্তু ওই রিকশা গাড়ি থেকে ভেসে এল একটা গান  এর সুর। যে গানটা আমার অতীতের সব স্মৃতিকে মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে যেন নিয়ে এল। এ গান, সেই গান - বিচ্ছেদের পর যা বহুবার শুনেছি। 


গানটা সেইসময় আমার একা থাকার সঙ্গী ছিল। আমার কান্নার সাথী ছিল। আমার ভেঙে যাওয়া হৃদয়ের বন্ধু ছিল। আমার ঠকে যাওয়া জীবনের অনুপ্রেরণা ছিল। গানটা আমার বহু রাতের নীরব কান্নার সই ছিল।


গান টা হলো একটা বাংলা গান -

 " আয়না মন ভাঙা আয়না

যায় না ব্যাথা ভোলা যায় না,

সয় না এই ব্যথা যে, সয় না


ও মন কাঁদে রে.. কাঁদে রে.. কাঁদে রে..

স্মৃতি ভোলে না..."


সম্ভবত এইরকমই গানটা। তখন গানের কথা গুলো খুব ভালো লাগতো। ওই গানটা যেন আমার বিষাদের দিন গুলোর ওষুধ ছিল। আমার কষ্ট গুলো আমি বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারতাম না। এই গান টা আমায় কখনো কাঁদাতো। কখনো আবার চোখের জল মুছিয়ে ও দিত। 


আজ অনেক গুলো বছর পর অপ্রত্যাশিত ভাবে গানটার সুর কানে আসতে ই মনটা কেমন হয়ে গেল। আমি আর অতীত নিয়ে বাঁচি না। বর্তমানে অত সময় আমার নেই যে অতীতের খারাপ সময় গুলোকে নিয়ে ভাবতে বসবো।


কিন্তু এ গান টা আমার সেই সময় কার স্মৃতি। জানি , জীবনের প্রথম ভালোবাসা ভোলা যায় না। কিন্তু যারা প্রথম ভালোবাসা কে হারিয়ে ফেলেছে , বেশির ভাগ মানুষ ই দ্বিতীয় ভালোবাসা পেয়ে পিছনের দিকে ফিরে তাকায় নি। 


প্রথম ভালোবাসায় যদি বিশ্বাসঘাতকতা থাকে, প্রতারণা থাকে, ঠকে যেতে হয় তাহলে আমার স্হির বিশ্বাস দ্বিতীয় ভালোবাসা হয় ঠকে যাওয়া মানুষ টাকে দেওয়া ভগবানের শ্রেষ্ঠ উপহার। কারণ ভগবান কাউকে কষ্ট দেন না। প্রথম ভালোবাসা হয়তো তার ভুল মানুষের সাথে হয়েছিল। 


ওই গান টা আমার প্রথম ভালোবাসার স্মৃতি মনে করিয়ে দিয়েছিল। মানুষ যতই যান্ত্রিক হোক, বর্তমানকে নিয়ে খুশি থাকুক, অতীত এর স্মৃতি কখনো কখনো হটাৎ মনে দোলা দিয়ে যায়। তবে  অতীত কে ফিরে পাওয়ার আকাঙ্খা নিয়ে নয়। নিজের ভুল জীবনটা শুধরে সঠিক মানুষ টার হাতে হাত দিয়ে যে ভালো আছি এটা মনে করিয়ে দেওয়ার জন্য।


আচ্ছা, আপনাদের জীবনেও কি আছে এইরকম লুকোনো কোন গল্প? যা মনের গভীরে আত্মগোপন করে রেখেছেন? সকলের অলক্ষ্যে কখনো কখনো একান্তে একটু একটু স্মৃতিচারণ করেন , আর মনে মনে ভাবেন আমি সত্যিই খুব ভাগ্যবান যে বর্তমান টা আমার অতীতের চেয়ে অনেক সুন্দর, অনেক সাজানো? 


থাকলে আমি কমেন্ট করে জানাবেন। আজকের মত তাহলে আসি। আজকে হাঁটতে বেরিয়ে যে ছবি টা তুলেছি ওটাই আজ পোস্ট করবো। এই বর্ষার সময় আমার গ্রামের মাঠের ছবি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে ঠিক রাত 10: 15 মিনিট। 


রাতের অনেক কাজ বাকি আছে। ছেলের আগামী কালের রুটিন দেখে ছেলের বই গোছাতে হবে, সকলকে রাতের খাবার পরিবেশন করতে হবে। রোজ টকদই বসাই। সেটা করতে হবে। বিছানা পরিষ্কার করতে হবে। রাতের স্কিন কেয়ার হেয়ার কেয়ার ( যৎ সামান্য) সেটাও করতে হবে। ব্রাশ ও করতে হবে। উফফ ! আমাদের মেয়েদের কত কাজ বলুন তো ! লিখে শেষ হবে না। আপনার পড়তে পড়তে বোরিং হয়ে যাবেন। কি তাই তো ? আজ তবে আসি। আবার দেখা হবে নতুন কোন ব্লগে। সকলে ভালো থাকবেন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ