ব্যর্থতা মানেই পরাজিত নয়। এটা ঈশ্বরের পরীক্ষা । ( অনুপ্রেরণা মূলক লেখা, মনের কথা)

 






( ছবি : নিজেকে অন্য রূপে ) 

শিরোনাম : ব্যর্থতা মানেই পরাজিত নয়। এটা ঈশ্বরের পরীক্ষা । ( অনুপ্রেরণা মূলক লেখা, মনের কথা)


বার বার ভাবি হেরে গেছি। কিন্তু আবার উঠে দাঁড়াই। ব্যর্থতা আমায় পরাজিত করতে পারে না। আমি মনের দিক থেকে খুব নরম। হেরে গেলেই কেঁদে ফেলি, নিজের ভাগ্যকে দোষ দিই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ছোট করি। নিজের উপরই অভিমান করি। 


কখনোবা ভগবান এর কাছে লুটিয়ে পরি। আমার জীবনটাই কেন এমন। ভগবান, আমি কি কখনো সফল হতে পারবো না? কবে আমার পরীক্ষা নেওয়া তুমি শেষ করবে ভগবান ? এসব বলে অনেক অভিযোগ, অনুযোগ করি। আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। ভগবান এর দোয়ারে কাঁদতে কাঁদতে শুয়ে পরি।


আবার উঠে বসি। চোখের জল শুকিয়ে যায়। ভগবান এর চরণে যখন শুয়ে ছিলাম হাজার অনুযোগ, অভিযোগের বন্যা নিয়ে তখন ওখানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙে তখন আর কোন অভিযোগ থাকে না। না থাকে ব্যর্থতার বেদনা। মনের মধ্যে অদ্ভুত এক শক্তি চলে আসে।


নতুন উদ্যমে আবার গড়ে তুলতে হবে নিজেকে এই জেদ মনের মধ্যে চেপে ধরে। আমি জীবনে অনেক ক্ষেত্রেই ব্যর্থ। কিন্তু ওই একটা জায়গা, ভগবানের চরণ, এখানে যখনই নিজেকে শপে দিয়েছি তখনই আবার মনের জোর ফিরে পেয়েছি। 


ঈশ্বর যেমন চিরন্তন, আমি জানি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ ও ঈশ্বরের ইশারা তেই হয়। উনি হয়তো চান, আমি আঘাত পেতে পেতে শক্ত হই, তাই উনি আমায় ওনার মতো ভাঙে, গড়েন। আমি ও তাই ওনার উপর বিশ্বাস রেখেই আবার এগিয়ে চলি।


এভাবেই বাকি জীবনটাও কর্ম করে যাবো। সৎ পথে চলব। সৎ কাজ করবো। ব্যর্থতা রক্ত মাংসের মানুষকে দুর্বল করতে পারে, কিন্তু যার হৃদয়ে ভগবানের বাস তাকে কি করে দুর্বল করবে?


সব কিছুর উপরে তো উনি। উনি মাথার ওপরে বসে বিশ্ব সংসারকে চালনা করছেন। ওনার ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। আমি জানি ঈশ্বর ঠিক আমাকেও দিন দেবেন। তার আগে পরীক্ষা নেবেন অনেক।


আমি শুধু এটুকুই প্রার্থনা করি, আমি যেন ঈশ্বরের সব পরীক্ষায় উর্ত্তীণ হতে পারি। তাহলেই আমার মনুষ্য জীবন সার্থক। আমার দ্বারা যেন কোন খারাপ কাজ না হয়। আমি যেন কোনদিন কোন কুকর্মে লিপ্ত না হই। 


আপনারাও যদি কোন কাজে ব্যর্থ হন, কষ্ট পাবেন না। অবশ্যই এটা ঈশ্বর আপনাকে পরীক্ষা নিচ্ছেন। আপনি ব্যর্থ হলে আবার চেষ্টা করবেন। আর সর্বদা ওনার উপর ভরসা করবেন। উনি ঠিকই একদিন আপনার সফলতার দরজা খুলে দেবেন। 


জগতের এটাই নিয়ম। তুমি যত নিজেকে শক্ত করে এগিয়ে চলবে, সাফল্য একটু একটু করে আপনার দিকে ধেয়ে আসবে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ।


আজকের ব্লগ টা এত টুকুই। আবার ফিরবো নতুন কোন ব্লগের সম্ভার নিয়ে । আজ তবে আসি। এখন বাজে রাত 11:44 মিনিট। রাত 12 টার আগেই এটা পোস্ট করবো।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ