আজ আমি দুই ধরণের ঘরোয়া ফেসওয়াশ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। একটি ড্রাই স্কিন অর্থাৎ রুক্ষ, শুস্ক ত্বকের জন্য কার্যকরী হবে।
অন্যটি অয়েলি অর্থাৎ তৈলাক্ত ত্বকের জন্য কার্যকরী হবে।
দেখুন বন্ধুরা আমরা তো বাজারচলতি অনেক ফেসওয়াশ ই ব্যবহার করি। কোনো কোনও ফেসওয়াশ থেকে ভালো ফল পাই। মানে ব্যবহার করে স্কিন বা ত্বক খুবই ভালো থাকে, নরম থাকে, ড্রাই ফিল হয় না। কিংবা ব্রণ বা ফুসকুড়ি কিংবা চুলকানি হয় না। উল্টে ভালোই ফল দেয়। সেই ফেসওয়াশ গুলো ও আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন।
তবে আমি আজ যে সিম্পল ফেসওয়াশ টি তৈরি করেছি, এটি খুবই সিম্পল উপায় এ। বানানো ও খুব সহজ। উপকরণ গুলিও হাতের কাছেই সহজলভ্য। আর ফলাফল আপনি নিজে ব্যবহার করলেই বুঝতে পারবেন। ত্বক দিন দিন গ্লোয়িং, স্কিন টোন ফেয়ার আর মুখের দাগ, বলিরেখা, ব্রণ এর দাগ কিছুই থাকবে না।
আমি নিজে ব্যবহার করে উপকৃত হয়েছি। তাই আপনাদের শেয়ার করছি। আমি আজ ড্রাই স্কিন ও অয়েলি দুটি স্কিন এর জন্যই ফেসওয়াশ তৈরি দেখাবো।
ড্রাই স্কিন এর জন্য ফেসওয়াশ তৈরি করতে যা যা প্রয়োজন তা হলো :
বেসন : ১ চামচ
দুধ : ২ চামচ
এই দুটি উপাদান দিয়েই তৈরি হয়ে যাবে। ড্রাই বা রুক্ষ শুস্ক ত্বকের উপযোগী ফেসওয়াশ।
কিভাবে ফেস ওয়াশ টি তৈরি করবেন:
একটা ছোট বাটিতে একচামচ বেসন ও ২ চামচ কাঁচা দুধ নিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে।
এবার এটি লাগানোর আগে মুখটা ভালো ভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার পেস্টটি সারা মুখে মেখে একমিনিট বৃত্তাকার এ ম্যাসাজ করতে হবে। আপনার মুখে যেখানে যেখানে ময়লা বেশি পড়ার সম্ভবনা থাকে সেখান গুলোতে আর একটু মনোযোগ সহকারে ম্যাসাজ করে নিতে হবে। এই ফেসওয়াশ টি ব্যবহার এর ফলে মুখের সমস্ত রকম ময়লা দূর হয়ে যাবে। বেসন একটি প্রাকৃতিক ক্লিনজার। এটি মুখের ত্বকের গভীর স্তর অবধি ময়লা নিঃসরণ করতে পারে। মৃতকোষ সরিয়ে ফেলে। ত্বকের দাগ ছোপ সরিয়ে দিতে ভীষণ ভাবে কার্যকরী।
দুধ ও একটি ভালো ক্লিনজার। তাছাড়া এতে ব্লিচিং গুন আছে। এরফলে রোদে পোড়া ট্যান থাকলে তাও উঠে যাবে।
বন্ধুরা আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে, ও রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ফেসওয়াশ টি ব্যবহার করুন মাত্র ৭ দিন নিজের স্কিন এর জেল্লা দেখে নিজেই অবাক হয়ে যাবে। স্কিন দুই থেকে তিন টোন উজ্জ্বল লাগবে।
এবার আসি অয়েলি স্কিন এর জন্য উপযোগী ফেসওয়াশ তৈরি করতে কি কি লাগবে।
বেসন - ১ টেবিল চামচ
গোলাপ জল / রোস ওয়াটার : ২ টেবিল চামচ।
ফেসওয়াশ টি কি ভাবে তৈরি করবে :
একটি বাটিতে একচামচ বেসন ও ২ চামচ গোলাপ জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়ে সারা মুখে ১ মিনিট ম্যাসাজ করে। ২ মিনিট মতো শুকিয়ে ধুয়ে ফেলতে হবে।
হাতে সময় না থাকলে ২ মিনিট অপেক্ষা না করেও ধুয়ে ফেলতে পারেন। এতেও ভালো ফল পাবেন।
বেসন ত্বকে থাকা অতিরিক্ত তেল নিঃসরণ করে দেয়। ব্রণ এর মত সমস্যা এটি মাখার ফলে হবে না।
গোলাপ জল ত্বকের পিএইচ মাত্রা ঠিক রাখে।
সুতরাং আমার বানানো এই সাধারণ থেকে খুবই সাধারণ এই টিপস মেনে ফেস ওয়াশ টি তৈরি করে দেখুন। ৭ দিনের মধ্যেই স্কিন এর টেক্সচার পরিবর্তন হতে বাধ্য।
যাদের নরম্যাল স্কিন তারাও গোলাপ জল এর সাথে বেসন মিশিয়ে মাখবে।
আমি ছবিতে দুটো বাটি এক সাথে নিয়ে ফটো দিয়েছি। কারণ ড্রাই স্কিন ও অয়েলি স্কিন এর ফেসওয়াশ একসাথে বানিয়ে ছবি তুলেছি তাই।
আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন।





2 মন্তব্যসমূহ
200885BF57
উত্তরমুছুনtiktok takipçi
swivel glider accent chair
1D84CEFD95
উত্তরমুছুনFor those looking to achieve high-quality prints, choosing the right equipment is essential. A reliable heat press for dtf transfers can make all the difference in ensuring vibrant and durable results. Investing in the proper heat press not only improves efficiency but also enhances the overall appearance of your designs. Whether you're a beginner or a seasoned professional, having the right tools is key to success in the printing industry.