আচ্ছা, চকলেট খেতে ভালো লাগে না, এমন মানুষ মনে হয় খুব কম ই আছে তাই না? আপনারা কারা কারা চকলেট খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন । আমি তো ভীষণ ভালোবাসি। আমার বাড়ির প্রত্যেক সদস্য ই খেতে ভালোবাসে। আমার ৫ বছরের ছেলে থেকে শুরু করে শাশুড়ি মা, দিদি শাশুড়ি, বর সকলেই ভালোবাসি চকলেট। তাই জন্য আমি প্রায়ই বাড়িতে এইভাবে ক্যাডবেরি চকলেট করে থাকি। সেই রেসিপি শেয়ার করলাম। মাত্র দুটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে ক্যাডবেরি
মতো চকলেট।
ক্যাডবেরি স্টাইলে র চকলেট তৈরি করতে যেসকল উপাদান লাগবে তা হলো
১: ডার্ক কম্পাউন্ড -১০০ গ্রাম
২: মিল্ক কম্পাউন্ড - ২০০ গ্রাম।
এই কম্পাউন্ড গুলো আপনারা সুপার মার্কেট / কিংবা লোকাল দোকান গুলি/অনলাইন থেকে পেয়ে যাবেন।
এক একটি সাধারণত ৪০০ গ্রাম করে প্যাকেট হয়।
এগুলির দাম মোটামুটি ডার্ক ও মিল্ক কম্পাউন্ড মিলিয়ে ২৫০/ ৩০০ টাকা র মধ্যেই। ( ৪০০ গ্রাম)
একটা প্যাকেট কিনলেই অনেকটা চকলেট তৈরি করা যাবে।
আমি আজ ডার্ক কম্পাউন্ড ১০০ গ্রাম ও মিল্ক কম্পাউন্ড ২০০ গ্রাম নিয়ে ক্যাডবেরি স্টাইলের চকলেট তৈরি করবো।
প্রথমে আমারা ১০০ গ্রাম ডার্ক কম্পাউন্ড ও ২০০ গ্রাম মিল্ক কম্পাউন্ড ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব।
খুব সাবধানে কাজ টা করতে হবে। কারণ এইগুলি খুব শক্ত হয়।
প্রথম স্টেপ :
গ্যাস এর উপর একটা সসপ্যানে নিয়ে তাতে বেশ খানিকটা জল গরম করতে দিতে হবে।
জল টা ফুটতে শুরু করলে ওর উপর একটা খালি পাত্র বসাতে হবে।
এমন ভাবে পাত্র নির্বাচন করতে হবে যাতে পাত্রের তলা টা সসপ্যানের জল না ছুঁতে পারে।
ওই পাত্রে টুকরো করে রাখা ডার্ক ও মিল্ক কম্পাউন্ড গুলি দিয়ে গলাতে হবে।
গলানোর সময় অনবরত চামচ দিয়ে নাড়তে হবে।
সম্পূর্ণ গলতে একটু সময় লাগবে।
সম্পূর্ণ গোলে গেলে এই ক্যাডবেরি চকলেট টার টেস্ট বাড়াতে এতে কিছুটা ড্রাই ফ্রুটস কুচি দিতে পারেন। দিয়ে ভালো ভাবে চকলেট এর সাথে মিশিয়ে নিতে হবে। ( অপশনাল )
এবার চকলেট মোল্ড নিতে হবে।
মোল্ড গুলি সিলিকন এর ও কিনতে পারেন আবার প্লাস্টিক এরও কিনতে পারেন।
এবার মোল্ড এর মধ্যে গরম চকলেট এর পেস্ট গুলি দিয়ে একটু ভালো ভাবে ট্যাপ করে সেট করে নিতে হবে।
এবার এইগুলি ফ্রিজ এ রাখার পালা। নরম্যাল ফ্রিজে রেখে ১ ঘন্টা থেকে ১:৩০ ঘন্টা রেখে দিলেই বসে যাবে মানে শক্ত হয়ে যাবে।
এইগুলি মোল্ড থেকে সহজেই বের করা যাবে। মোল্ড এর তলায় একটু চাপ দিলেই বেরিয়ে আসবে।
মোল্ড গুলি ৭০/৮০ টাকার মধ্যেয়েই পাওয়া যায়।
এইগুলি এয়ার টাইট কন্টেনার এ রেখে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন।
এই তো এইভাবেই ক্যাডবেরি স্টাইলের চকলেট তৈরি হয়ে যাবে।
আপনারাও বাড়ি তে তৈরি করে নিন খুব সহজেই। কোনো বিশেষ ঝামেলা ছাড়াই। সকলে ভালো থাকুন , সুস্থ থাকুন।








1 মন্তব্যসমূহ
E09EBE0A
উত্তরমুছুনadana esçort numaraları
bucak esçort
kaş esçort
erdemli esçort
buharkent esçort
kiraz esçort
van esçort
sanal sex
esçort bayan erzincan