একতার আলো জ্বালো- করোনার প্রেক্ষাপটে লেখা ( আধুনিক কবিতা)

একতার আলো জ্বালো


মাগো,
তোমার শক্তি, আলোয় আলোয়।
জ্বালিয়ে বাতি,জ্বালিয়ে শিখা,
লক্ষ কোটি একতায় মিলায়।
করবো লড়াই, করবে কোটি
ভারতমাতার উজ্জ্বলতায়।
ফিরবে প্রাণ শৃঙ্খলাতায়
থাকবে তুমি নিজস্বতায়।
অমর তোমায় করবো মাগো,
হাজার হাজার আলোর দিশায়,
দেশের ভালোয় বিশ্বের ভালোয়,
মিলন হোক আলোয় আলোয়।


( কবিতাটি করোনা অবহকালে লেখা। তখনকার প্রেক্ষাপটে রচিত। ওইসময় তৎকালীন প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষ জুড়ে আলো জ্বালাতে বলেছিলেন সন্ধ্যে নামতে। সেই উদেশ্য নিয়ে লেখা। এর মাধ্যমে উনি দেশের সংকটময় পরিস্থিতিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এক হয়ে এক অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান। তারই জন্য আলো জ্বালানোর কথা বলেছিলেন। এই কবিতা সেই বাণী দ্বারা উৎসাহিত হয়েই লেখা। আজও কি আপনাদের মনে পড়ে সেই ভয়ংকর দিন গুলোর কথা? জানি এই স্মৃতি ভোলার নয়। স্বজন হারানোর কষ্ট, মারণ রোগের আঘাত মানব জীবনের হৃদয়ে আজীবন মনে গেঁথে থাকবে। অভিশপ্ত দিন হিসাবে।)

লেখা :- তনুশ্রী দাস

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ