25. 2.2026
অনেকদিন পর হঠাৎ আবার ব্লগ সাইট টা খুলে দেখতে ইচ্ছে হলো। খুব ভালোবাসার ছিল আমার এই ব্লগ সাইট টা। নিজের অনুভূতি, ভাবনা , ইচ্ছা, অনিচ্ছা সব টুকুনিজের মনের মতো করে লিখতাম। না আমি কোনো সাহিত্যের টানে কলম চালাতাম না। আমি মনের ভাবনায় লিখতাম। গল্প গুলো ও নিজের অনুভূতি থেকে লেখা। কিন্তু আর লেখা হয় না। আসলে লিখতে ভালো লাগে না। আমার ব্লগ লেখার স্টাইল পুরোটাই ডায়েরি লেখার মতো। ভেবেছিলাম আমার অনুভূতি গুলো এখানে লিখবো। অনেকেই হয়তো ব্লগ পড়ে নিজের জীবনের সাথে তা মেলাতে পারবে। বা মিল পাবে। কিন্তু আমি হতাশ হলাম। আমি দীর্ঘ ছয় বছর যাবৎ লিখেই গেলাম কেবল। পাশে পেলাম না কাউকে। হতাশা আমার লেখনিকে থামিয়ে দিল। উৎসাহ কমে কমে তলানিতে ঠেকলো। এ যেন একা বকবক করা। আমার সাথে কেউ নেই কিছু ই নেই। তাই একদিন এভাবেই থেমে গেল আমার কাহিনী। আর লিখি না। কে পড়বে? কে বুঝবে আমায়। তুমি যদি ফাঁকা ঘরে একাই বকো কত দিন পারবে বলে তো নিজের ঘটনা গুলো দিনলিপি গুলো কে হাওয়ায় শোনাতে? আমার ও সেই একই অবস্থা। আমার ভাগ্য টাই হয়তো এমন। আজকের লেখাটা কোন ডায়েরি লেখা নয় । এটা একটা বার্তা। আর কিছু লিখলাম না। জানি লেখাটা অসমাপ্ত হলো। তা থাক।

0 মন্তব্যসমূহ