অনুষ্ঠান বাড়িতে যে ঝুরি আলুভাজা করা হয়ে থাকে, তা বাচ্ছা থেকে বড় আমরা সকলেই খুব ভালোবাসি। কেউ কেউ হয়তো আবার চেয়েও দ্বিতীয় বার নিয়ে ফেলি। আমার এই ঝুরি আলু ভাজার রেসিপি একবার বাড়িতে তৈরি করে দেখুন। ভীষণ টেস্টি হয় খেতে। একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন।
ঝুরি আলুভাজা করতে যে সকল উপাদান লাগবে তা হলো :
আলু: ২ টি ( ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে)
চিনাবাদাম : হাফ কাপ
গোটা শুকনো লঙ্কা : ২টি
কারি পাতা : ১০/১২ টি
নুন : স্বাদ মতো
লঙ্কা গুড়ো : সামান্য
গোলমরিচ গুড়ো : সামান্য
সাদা তেল : এক কাপ মতো
ঝুরি আলু ভাজা তৈরি করবেন কি ভাবে
১: আলু খোসা ছাড়িয়ে ভালো ভাবে ধুয়ে নিতে হবে।
এবার গ্রেটার এর সাহায্যে গ্রেট করে নিতে হবে আলু।
আলু গ্রেট করার সময় বেশ খানিক টা চাপ দিয়ে কাজ টা করতে হবে।
আলু গ্রেট করা হয়ে গেলে, আলু গুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে ৫/ ৬ বার ধুয়ে নিতে হবে।
এতে আলু তে থাকা স্টার্চ টা বেরিয়ে যাবে।
আলু ভালোভাবে ধুয়ে নেওয়ার পর জল থেকে আলু গুলো হাতের সাহায্যে চেপে চেপে তুলে নিতে হবে।
যাতে আলু তে থাকা জল বেরিয়ে যায়।
এরপরেও একটি তোয়ালে তে কিংবা পরিস্কার সুতির কাপড়ে আলু গুলো ছড়িয়ে একটু শুকনো করে নিতে হবে।
পাখার তলায় রাখলে আরো ভালো হয়।
মিনিট পাঁচেক এই ভাবে শুকনোর পর ভাজার পালা।
প্রথমে কড়াই গরম করে বেশ অনেকটা তেল গরম করতে দিতে হবে।
তেল গরম হয়ে এলে এতে ২ টি গোটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে নিতে হবে।
ওই তেলেই বাদাম গুলো ভেজে তুলে রাখতে হবে।
এবার কারি পাতাও ভেজে নিতে হবে। তুলে রাখতে হবে।
এবার আলু গুলো গরম তেলে মিডিয়াম আঁচে ভেজে নিলেই তৈরি গরম গরম মুচমুচে, অনুষ্ঠান বা বিয়ে বাড়ির মতো ঝুরি আলু ভাজা।
এবার এই ভাজা আলু গুলো যে পাত্রে রাখবেন তাতে একটি টিস্যু পেপার দিয়ে তাতে আলু ভাজা রাখতে হবে। এরফলে বাড়তি তেল টিস্যু পেপার এ চলে যাবে।
শেষ পর্যায়ে আলু ভাজাতে নুন, গুড়ো লঙ্কা অল্প, গোলমরিচ গুড়ো অল্প, কারীপাতা ভাজা, শুকনো লঙ্কা ভাজা মিশিয়ে নিলেই লোভনীয় ঝুরি আলুভাজা রেডি।
বিশেষ কিছু টিপস :
গ্রেটার এর বড় অংশ টা দিয়ে আলু গ্রেট করলে আলু গুলো লম্বা লম্বা কাটা হয়। তাতে ভাজতে সুবিধা হয়।
রান্নাটি করতে বড়ো ছান চা ব্যবহার করুন। এতে লঙ্কা, কারি পাতা , বাদাম এমনকি আলু ভাজতে ও তুলতে সুবিধা হবে।
বাদাম যেহেতু গোটাই ভাজতে হবে, তাই ফাটার সম্ভবনা থেকেই যায়। ভাজার সময় সেইদিকে খেয়াল রাখবেন।
রান্নাটি বাড়িতে অব্যশই একবার ট্রাই করে দেখেবন। ভালো লাগলে শেয়ার করুন । এবং অবশ্যই কমেন্ট এ জানাতে ভুলবেন না কেমন লাগলো।




2 মন্তব্যসমূহ
5A36862206
উত্তরমুছুনTakipçi Satın Al
Lisans Satın Al
Yüklemeden Oynanan Oyunlar
উত্তরমুছুনMany new printing techniques have emerged in recent years, offering innovative ways to customize textiles. One popular method is what is dtf transfer? which allows for vibrant and durable designs on various fabrics. This technique is gaining popularity among small business owners and hobbyists alike. Understanding the ins and outs of what is dtf transfer? can help you make more informed choices for your printing projects.