হোলি / দোল / বসন্ত উৎসবে কিভাবে ত্বক ও চুলের যত্ন নেবেন তার কিছু টিপস রইলো।
হোলি অর্থাৎ দোল উৎসব আমাদের সকলেরই খুব প্রিয় একটি উৎসব। আমরা সকলেই প্রায় কম বেশি রং খেলতে পছন্দ করি। কিন্তু রং এ অনেক সময় ভেজাল /কেমিক্যাল মেশানো থাকায় তা আমাদের ত্বক এবং চুলে মারাত্মক ক্ষতি করে ফেলে। তা বলে কি আমরা রং খেলবো না? খেলবো না আমরা রং????
তা কেন??? রং / হোলি খেলার আগে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করলেই আমরা চিন্তা মুক্ত হয়ে উৎসবে সামিল হতে পারি। তবে দেখে নেওয়া যাক কি কি সাবধানতা অবলম্বন করা উচিত।
১ : রং খেলার অন্তত পক্ষে ৩০ মিনিট আগে চুলে অতি অবশ্যই তেল দিয়ে অয়েল মেসেজ করে নিতে হবে। নারকোল তেল, অলিভ অয়েল যেকোনো অয়েল ব্যবহার করা যেতে পারে।
২: পুরো শরীরে ভালো ভাবে ময়সারাইজার লাগাতে হবে এবং সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
৩: মুখেও ভালো ভাবে ময়সারাইজার লাগিয়ে ভালো মানের সানস্ক্রিন মাখতে হবে।
৪: রং খেলার পর হাত- পায়ের নখের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তাই আগের দিন ভালো ভাবে নখ কেটে নেলপলিশ লাগিয়ে নিতে হবে। এতে নখ ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকবে না।
৫: আমাদের অনেক প্রিয় বন্ধু/ বান্ধবীরা হটাৎ করে পিছন থেকে রং দিয়ে সারপ্রাইজ দিতে ভালোবাসে। সেক্ষেত্রে চশমা/ সানগ্লাস পরে রং খেলা উচিত।
৬: অতি অবশ্যই সুতির ফুল হাতা জামা, প্যান্ট পরতে হবে।
৭: হোলি খেলতে আমরা সারাদিন ব্যস্ত থাকি। তাই প্রচুর পরিমানে জল খেতে হবে। ভুলে গেলে চলবে না। এতে ত্বক হাইড্রেটেড থাকবে।
৮: রং খেলার পর স্নানের সময় কেমিক্যাল যুক্ত সাবান না ব্যবহার করে বডি ওয়াশ/গ্লিসারিন/এলোভেরা যুক্ত সাবান ব্যবহার করতে হবে।
৯: ভালো মানের, উন্নত মানের রং এই হোলি খেলবেন।
১০: হোলি খেলার পর মুখ ভালো ভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে , বেসন, মধু, দুধের একটি মিশ্রণ তৈরি করে মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ভালো ক্রিম মাখবেন।
সকলকে হোলি উৎসবের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের আমার প্রনাম।

3 মন্তব্যসমূহ
1046299F88
উত্তরমুছুনTakipçi Satın Al
Footer Link Satın Al
Coin Kazanma
Azar Elmas Kodu
MFF Kupon Kodu
CD7CF20833
উত্তরমুছুনTakipçi Satın Al
Cami Avizesi
Viski Fiyatları
ED429A77
উত্তরমুছুনForum
Forum
Forum
Forum
Forum
Forum
Forum
Forum
Forum