- কিরে, সোনালী কেমন আছিস? অনেকদিন পর দেখা...
- আরে, বিদিশা দি! হোয়াট অ্যা সারপ্রাইজ! আমি ভালো আছি। তুমি যেমন আছো আগে বলো?
- ওই চলে যাচ্ছে। তুই এদিকে? পথ ভুলে নাকি...
- তা যা বলেছো। এখন আর এদিকে খুব একটা আসা হয় না। আজকে একটু ফ্রি টাইম ছিল তাই শপিং করতে বেরিয়ে পড়লাম।
- একাই এসেছিস নাকি বন্ধু, বান্ধব সাথে আছে?
- না গো...একাই এসেছি। তোমার কি খবর বলো? মুন কেমন আছে?
- মুনের কথা আর বলিস না, যা ছটফটে হয়েছে সে আর বলার নয়। লোকে বলে, মেয়ে সন্তান নাকি একটু ঠাণ্ডা হয়ে, বদমাইশি কম করে। ওতো সারাদিনই হুড়োহুড়ি, দুরন্তপনা করে যায়। আমার শাশুড়ি মা বেচারি ওকে সামলাতে হিমসিম খেয়ে যাচ্ছে। তাই আগের মাস থেকে একজন আয়া মাসি রেখেছি। যদিও শাশুড়ি মা আপত্তি করেছিলেন। তবুও আমি রাখলাম। উনি একা হাতে কত দিক সামলাবে বল তো?
- সেই তো। তোমার শশুর বাড়ির লোকজন, বিপ্লব দা সবাই খুব ভালো খুব সপোর্টিপ তাই না?
- হ্যাঁ রে...সত্যিই আমার ভাগ্যটা খুব ভালো রে। তাই তো মনের মতো বর পেয়েছি। ঘর পেয়েছি। বিপ্লব আমায় সত্যিই সব কিছুতে ভীষণ সাপোর্ট করে। এই তো আগের মাসেই মেয়েকে নিয়ে বান্ধবীদের সাথে দার্জিলিং ঘুরে এলাম। পরিবারের সায় ছিল বলেই তো সম্ভব হয়েছে বল? ফেসবুকে ছবি দিয়েছিলাম তো। তুই তো লাইক, কমেন্ট করেছিস দেখলাম।
- হ্যাঁ, দেখেছি তো। মুনকে কিন্তু ছবিতে দেখেই মনে হচ্ছিল ও খুব এনজয় করেছে তাই না?
- আর বলিস না, ওকে নিয়েই তো আমি টেনশনে ছিলাম। ওখানে তো ঠান্ডা ভালোই ছিল। ও এডজাস্ট করতে পারবে কি না, তাছাড়া আমি তো সারাদিন অফিসে থাকি। শাশুড়ি মাই ওর বেশি দেখাশোনা করেন। মুনের এই পাঁচ বছর বয়স অবধি আমার চেয়ে ওর থাম্মি ই ওকে বেশি যত্নে, ভালোবাসায় রেখেছে। আমি ওকে ঠিকঠাক কেয়ার করতে পারবো কিনা ডাউট ছিল। কিন্তু মুনই বেশি আনন্দ করেছে। সবাইয়ের কোলে কোলে ঘুরেছে। কান্নাকাটি তো একদমই করে নি। সবাই কোলে নিতে চাইছে ও গটগট করে হেঁটে, ছুটে বেড়াচ্ছে। পাহাড়ি রাস্তা তো , উঁচু নিচু ভয় ও লাগছে। একবার হোঁচট খেলেই হাঁটু, পা ছোড়ে, ছিঁড়ে যাবে। তার তো সেদিকে ভ্রুক্ষেপ নেই।
- এদিকে একটু সরে দাঁড়াও বিদিশা দি। যা স্পিডে বাইক গুলো যাচ্ছে। ওদের হুশ জ্ঞান নেই। আমাদেরই রাস্তা ঘাটে সমঝে চলতে হবে।
- এটা তুই একদম বাস্তব কথা বলেছিস। অল্প বয়সী ছেলে মেয়েদের হাতে এখন বাইক , গাড়ি দিয়ে দিচ্ছে। আর তারা বেপরোয়া ভাবে চালাচ্ছে। আর ক্ষতি সাধারণ মানুষের হচ্ছে। তুই ঠিকই বলেছিস। সাবধানের মার নেই। চল, ওই সাইড টাতে দাঁড়াই।
- চলো, সেই ভালো।
- তুই এখন কি করছিস সোনালী? ওখানেই জবটা করছিস তো নাকি?
- হ্যাঁ... ওখানেই করছি। এখনই ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করার ইচ্ছে নেই। ইন্ক্রিমেন্টটা প্রতি বছর ভালো দেয়, তাই সারাবছর প্রেসার থাকলেও পুষিয়ে যায়।
- তাহলে তো ভালোই। হ্যাঁরে... কাকু, কাকিমা এখন কেমন আছেন?
- আছে, মোটামুটি। জানোই তো বাবা হার্টের পেশেন্ট, সাথে সুগার ও আছে। তাই মাঝেমধ্যেই শরীরটা একটু খারাপ করে। আবার ওষুধ পত্র ঠিকঠাক পড়লে ঠিক হয়ে যায়। এসব নিয়েই চলছে জীবন।
- তোরা যখন এই পাড়াতে থাকতিস সেইসব দিন গুলো কি সুন্দর ছিল বল? কাকিমা আমাদের বাড়ি রোজ আসতেন গল্প করতে। আমার মা, তোর মা, তারপর আমার শাশুড়ি মাও থাকতো। জমিয়ে আড্ডা দিতেন। তোর মনে আছে? তুই কাকিমাকে খুঁজতে আমদের বাড়ি আসতিস ।
- হ্যাঁ গো...মনে থাকবে না আবার...তোমার ভাগ্যটা সত্যিই খুব ভালো বিদিশা দি। বিপ্লব দা আর তোমার বাড়ি পাশাপাশি হওয়াতে বেশ সুবিধাও তোমার হয়েছে। বাবার বাড়ি, শশুর বাড়ি কাছাকাছি হলে মেয়েদের খুব সুবিধা হয়।
- তুইও তাহলে আমার মতো পাশের বাড়িতে একটা প্রেম কর না...তাহলে তো বেশ হয়। নেই তেমন কেউ...
- ধুর! তুমিও না বিদিশা দি...
- লজ্জা পাওয়ার কি আছে। বিয়ের বয়স তো হয়েছে। আর সাবলম্বী ও বটে।
- আর আমার মা, বাবা...তাদের তাহলে কি হবে? তাদের যে আমি ছাড়া আর কেউ নেই।
- তাহলে যারা একমাত্র সন্তান তারা কি কেউ বিয়ে করছে না?
- ব্যাপারটা তা নয় বিদিশা দি। আসলে মা,বাবা এখন আমার ওপর বড্ড বেশি ডিপেনডেন্ট হয়ে গেছে। আর আমিও এই সংসারের মায়ায় জড়িয়ে পড়েছি।
- তাহলে দেখ ভেবেচিন্তে ডিসিশন নিস। লাইফ তোর, সিদ্ধান্ত টাও তোকেই নিতে হবে। বিয়েটাই অবশ্য একমাত্র সলিউশন নয়। আজকাল মানুষ না বিয়ে করেও বিন্দাস আছে।
- সেটাও ঠিক বলেছো। আসলে ফিউচার নিয়ে ভাবতে বসার অবকাশ খুব একটা পাই না। সারাদিন কাজ ,আর কাজ নিয়েই কেটে যায়।
- এটাই ভালো রে...কাজ থাকলেই সময়ও ঠিক পার হয়ে যায়। অলস জীবনে ভয়, ভ্রান্তি ঘিরে ধরে। দেখিস তোর জীবনের ক্রাইটেরিয়া গুলো মেনে নিয়ে কেউ যদি তোর জীবনসঙ্গী হতে চায় তাহলে কিছু সিদ্ধান্ত নিতে পারিস।
- হুমম।
- আমাদের কিন্তু ভুলে যাস নি। শুভ অনুষ্ঠানে নিমন্ত্রণ যেনো পাই।
- কি যে বলো না তুমি...তোমাদের আবার বলবো না? একদিন এসো সময় করে সবাই মিলে আমাদের বাড়ি ।
- হ্যাঁ রে যাবো। তোরাও আসিস ছুটির দিন দেখে । এতদূর যখন এসেই গেছিস, চল একবার আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসবি।
- আজ আর হবে না বিদিশা দি। অন্যদিন অবশ্যই যাবো। আজ তাহলে আসি বিদিশা দি।
- হ্যাঁ আয়। কি আর বলবো... ভালো থাকিস। আর একদম চিন্তা করবি না। আমার মন বলছে তুই খুব শীগ্রই তোর মনের মানুষের সন্ধান পেয়ে যাবি।
- বলছো?
- হ্যা রে...
- দেখাই যাক। কথায় আছে জন্ম, মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। সবই তাঁর ইচ্ছে।
- ঠিক... ঠিক...একমাত্র উনিই জানেন , কোথায় তোর জীবনসঙ্গী আছে। সময় মতো চার হাত এক করে দেবে।
- আসি রে... টাটা...
- হ্যাঁ এসো। আবার দেখা হবে।
সমাপ্ত
0 মন্তব্যসমূহ