ফুচকাপ্রেমী ( আমি ও ফুচকাওয়ালা)


ফুচকা-প্রেমী-আমি-ও-ফুচকাওয়লা



- আপনি খাবেন তো?


- হ্যাঁ...,খাবো। 


- তাহলে এদিকে চলে আসুন। 


- টাকায় কটা?


- দশ টাকায় পঁচটা।


- আচ্ছা...বেশ ...দিন। 


- মিনিট পাঁচেক ওয়েট করতে হবে। আপনার অসুবিধা নেই তো?


- না না... আপনি রেডি করুন। আমি দাঁড়াচ্ছি। আচ্ছা আর তো কোনো কাস্টমার দেখতে পাচ্ছি না আজকে... 


- এই তো সবে বিকেল চারটে বাজে। একটু পর থেকে ভিড় হবে।


- আচ্ছা, আমি তো সচরাচর ফুচকা খাই না। ওই ন মাসে ছয় মাসে আর কি... তবে এখান দিয়েই আসতে যেতে লক্ষ্য করি আপনার দোকানে কিন্তু ভালোই ভিড় হয়। কি বলেন?


- তা আপনাদের আশীর্বাদে হয় আর কি...


- বেশ ভালো করে আলুটা মাখুন। ঝালটা আর টক টা বেশ চড়া করে মাখবেন। 


- বেশ ... এই তো দোকান খুললাম। তাই একটু দেরি হচ্ছে। আলুটা তো মাখতে হবেই এদিকে আবার তেঁতুল জলটাও গুলতে হবে।


- আমার কোনো প্রবলেম নেই। আসলে আমি একটা ট্রেন ফেল করেছি। পরের ট্রেনটা আসতে চল্লিশ মিনিট মতো দেরি আছে।


- ওহ: আচ্ছা। তাহলে তো আরামসে হয়ে যাবে।


- আচ্ছা এই ফুচকার দামটা খুব তাড়াতাড়ি যেনো বেড়ে গেলো তাই না? জানেন তো আমি ছোটো বেলায় খুব ফুচকা খেতাম। সপ্তাহে তিন - চার দিন খেয়েই নিতাম। ওই পকেট মানি বাঁচিয়ে। 


- কথাটা আপনি এক দিক থেকে ঠিকই বলেছেন। কিন্তু বাজারদরটা কি হারে চড়চড় করে বাড়লো ভাবুন। তেল , আটা , সুজি, জ্বালানি সব কিছুর দামই তো বেড়ে গেলো। তাই ফুচকার দামও বাড়তে বাধ্য। নাহলে আমাদের চলবে কীভাবে?


- তা তো ঠিক কথাই। আমি যখন একদম ছোটো ছিলাম ,এই ধরুন ছয় কিম্বা সাত বছরের ...তখন যতদূর মনে পড়ে এক টাকায় তিনটে ফুচকা হতো। মা, কাকিমাদের সাথে খেতে  যেতাম । ওই দু টাকার খেয়েই পেট ভরে যেত। তখন দু টাকার ফুচকা খেলেই একটা ফাউ দিত। 


- হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার বাবাও ফুচকা বিক্রি করতেন। সেই সূত্রেই আমিও একই ব্যবসায় নেমে পড়লাম। আমারও মনে আছে। টাকায় তিনটে ফুচকা আমিও খেয়েছি। 


- আচ্ছা, এখনকার দেখেছি অনেক ফুচকায় পেঁয়াজ কুচি দেওয়া হয়। আমি অনেক জায়গাতেই দেখেছি। আগে কিন্তু এইরকম শুনি নি। আগেকার ফুচকায় তো দেওয়া হতো না?


- সেটা বলা মুশকিল, বুঝলেন তো...নানা জায়গায় নানা ভাবে ভিন্ন ভিন্ন স্বাদের মশলা দিয়ে, ভিন্ন ভিন্ন পদ্ধতি মেনে ফুচকা তৈরি ও বিক্রি করা হয়। আবার জায়গা ভেদে ফুচকার আলাদা নাম ও আছে শুনেছি। কোথাও ফুচকার নাম গোলগাপ্পা, কোথাও পানিপুরী। আরও সব নাম আছে। আমার ঠিক জানা নেই। 


- হ্যাঁ দাদা, মনে পড়েছে আমি একবার অমৃতসর গিয়েছিলাম। সেখানে পুদিনার জলের সাথে মিষ্টি সস মিশিয়ে আলু মাখা দিয়ে ফুচকা দিয়েছিল। আমার খুব একটা ভালো লাগে নি। আমার এই কলকাতার ফুচকটাই বেশি ভালোলাগে।


- সে আপনি এখানে থাকেন, তাই এখানকার টেস্টই তো ভালোলাগবে। আবার ওখানকার বাসিন্দাদের হয়তো এই ফুচকা মনে ধরবে না। তাই না?


- একদম...একদম ...সহমত আপনার সাথে।


- কিন্তু আপনি একটু আগে যে বললেন, এখন অনেক ফুচকার দোকানে পেঁয়াজ কুচি মেশানো হচ্ছে, এটা কিন্তু ঠিক। কিন্তু আমি দিই না। 


- আমারও পার্সোনালি বলতে গেলে পেঁয়াজ ছাড়া ফুচকা ই বেশি ভালো লাগে। তাছাড়া নিরামিষ দিনেও খাওয়া যায়। আমার মতে এখনকার যত রকম স্ট্রিট ফুড আছে তাদের মধ্যে ফুচকাই সেরা। দেখুন, আমরা যখন ছোটো ছিলাম মোমো, বার্গার, ললিপপ, আরও সব স্ট্রিট ফুডের এত বেশি চল ছিল না। আমাদের ছোটো বেলাটা ওই ফুচকা, এগরোল, চাউমিন এর মধ্যেই বড্ড বেশি সীমাবদ্ধ ছিল। তখন এত বেশি খাবারের ভ্যারাইটিস ছিল না। তবুও আজও এত নতুনত্ব খাবারের ভিড়েও ফুচকা আজও তার নাম টপে রাখতে পেরেছে। আর আজীবন পারবেও। সেই ক্ষমতা ফুচকার আছে। 


- আট থেকে আশি...সব বয়সের কাস্টমারই আমার দোকানে আসে তো। ফুচকা হলো একদম পুরোনো দিনের  আবেগ যাকে বলে আর কি...


- ঠিক ...ঠিক...


- আপনার আলু মাখা কতদূর এগোলো?


- এই তো হয়েই এসেছে। এবার ওপর থেকে কাঁচা ছোলা, আর একটু ধনেপাতা কুচি দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে।


- এই দুটো জিনিস দিলেই ফুচকার আলু মাখার টেস্টটা একদম অন্য লেভেলের হয়ে যায়। 


- তাই ?


- একদম। এই যে দেখুন... আপনি আলুটা মাখছেন আর এত সুন্দর গন্ধ আসছে...এতেই যে কোনো মানুষেরই জিভে জল চলে আসবে।


- তাহলে স্বাদে, গন্ধে, ফুচকা তাহলে একটা দারুণ লোভনীয় খাবার বলুন?


- তা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা আলুটা কি কি দিয়ে মাখেন?


- বিট লবণ, নুন, ভাজা মশলা, অল্প তেঁতুল জল, ছোলা, মটর, ধনেপাতা, কিছু  সিদ্ধ করা কাঁচা লঙ্কা, কিছুটা টাটকা কাঁচা লঙ্কা আর একটা সিক্রেট ফুচকার মশলা। সব কিছু মিশিয়ে বেশ ভালো করে মাখলেই ফুচকার আলু মাখা কমপ্লিট। এতে অবশ্য অনেকে গাজর কুচিও দেয়। কিন্তু আমি দিই না। আর হ্যাঁ, সব শেষে ওপর থেকে ঝুরিভাজা ছড়িয়ে দিতে হবে।


- বাবা এত কিছু লাগে আলু মাখাটা তৈরি করতে? আর সিক্রেট মশলটার নাম তো বলবেন না জানি। আমি জোর ও করছি না। আসলে এটাই আপনাদের বিশেষত্ব। এটা গোপন রাখা খারাপ কিছু না।


- হ্যাঁ, সব কিছুরই একটা সিক্রেট ব্যাপার থাকে। তেমন এটিও...


- সে তো একশোবার। এদিকে তেঁতুল জলও তো রেডি করা হয়ে গেলো দেখছি। 


- হ্যাঁ, শুধু শেষে একটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলেই হয়ে যাবে। 


- আচ্ছা তেঁতুল জলে দেখেছি গন্ধরাজ লেবুটা খোসা শুদ্ধ আবার দেওয়া থাকে। আপনিও কি দেন? এতে জলটা তেতো হয়ে যাওয়ার চান্স থাকে না?


- আমিও তো দিই খোসাটা। এইতো দেখুন, এবার দেবো। না, জল তেতো হবে না। এটা দেওয়ার জন্য তেঁতুল জলটার গন্ধটা খুব সুন্দর হবে।


- বাহ! আর লাস্ট এ আবার এটা কি দিলেন?


- এটা ওই সিক্রেট মশলাটা যেটা একটু আগেই আলুতে দিয়েছিলাম। 


- ওটাও তেঁতুল জলে দিতে হয় তাহলে...


- তেঁতুল জলটা বানাতেও অনেক কিছু লাগে। যেমন তেঁতুল তো লাগবেই। আবার সেটা যদি পুরোনো তেঁতুল হয় তাহলে আরও ভালো হবে। মানে টক টা বেশ ভালো হবে। তারপর বিট লবণ, নুন, সিক্রেট মশলা, জলজিরা, ভাজা মশলা, লেবুর রস সব শেষে উপর থেকে ধনেপাতা কুচি দিতে হবে।


- বাবা! অনেকটাই কারসাজির কাজ আছে। সেই জন্যই ফুচকা এত সকলের প্রিয়। আর মানতে হবে, খরচ ও আছে, আবার আপনাদের মতো ফুচকা ওয়ালাদের খাটুনিও আছে। 


- শুধু কি এখানেই শেষ! ফুচকা গুলো বানাতেও অনেক সময় লাগে।


- কিন্তু আমি তো শুনেছি ফুচকা তৈরি করার নাকি মেশিন বেরিয়েছে।


- আমরা ছোটখাটো ব্যবসাদার। হাতেই তৈরি করে নিই। নাহলে লাভ করতে পারবো না। 


- হুমম। আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। এবার তাহলে খাওয়া শুরু করা যাক। 


- আমারও ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসলে এসময়টা কাস্টমার বেশি আসে না তো। তাই কথা বলার সুযোগ হলো। এই নিন...পাতাটা নিন। 


- হ্যাঁ দিন। 


- কেমন টেস্ট হয়েছে বলুন?


- লাজবাব...দারুণ হয়েছে...দারুণ।


- ঝাল, টক সব ঠিকঠাক আছে?


- হ্যা, একদম ... সব পারফেক্ট হয়েছে। 


- আর দেবো?


- কত টাকা হলো? 


- চল্লিশ টাকা...


- ব্যাস...আর দিতে হবে না। ভীষণ ভালো লাগলো। তাই এত গুলো খেয়ে ফেললাম। 


- আবার আসবেন।


- হ্যাঁ...অবশ্যই আসবো।


সমাপ্ত








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ