আজ 6 . 07. 2026 ( শনিবার )
অনেকদিন পর আবার ব্লগ কিছু লিখতে ইচ্ছে হলো। নিজের অনেকটা ভালো লাগা, খারাপ লাগার সময় গুলো একসময় এখানে ব্যয় করেছি। আজকাল আর লেখা হয় না। আসলে লিখতে বসলে হয়তো সারাদিনের অনেক কিছুই লেখা হয়ে যাবে। কিন্তু এখন যেন সময় ই করে উঠতে পারি না লেখার। তবু আজ লিখতে বসলাম। কয়েক বছর পর ও যাতে কোন এক অবসরে আজকের দিনটা যদি এই লেখা পড়ে মনে পরে যায়। সেই স্বার্থ এ। আসলে স্বার্থ ছাড়া কেউ কি এখন বাঁচে বলুন তো? আমি ও তেমন। নিজেকে বাঁচিয়ে রাখার স্বার্থেই লিখি। নিজের হারানো দিনগুলোকে স্মৃতিতে হাতরানোর জন্যই এই ব্লগ কে হাতিয়ার করেছি। কি ব্যাপার টা বেশ আকর্ষণীয় না?
হ্যা, আমি যেহেতু লিখতে ভালোবাসি, ছোট ছোট অনুভূতি গুলোকে সযত্নে কুড়িয়ে মনের পাতায় জমিয়ে রাখতে ভালোবাসি তাই লিখি। একটা, দুটি করে দিন পেরিয়ে যায় । আর একটু একটু করে আবেগ, ভালোবাসা , অনুভূতি গুলোকে আমি সঞ্চয় করে রাখি। এ শুধু আমার ব্লগ নয়। আমার মনের ডায়েরি।
আমার স্বামী আছে। সন্তান আছে। সবাই আছে। তবু যেন আমার অনুভূতি গুলো প্রাণ পায় না তাদের সঙ্গতায়। তাই আমি একান্তই লেখনিকে বেছে নিয়েছি। এখানে আমি স্বাধীন। আমার বাকস্বাধীনতা য় কেউ উত্তেজিত হবে না। কেউ কষ্ট পাবে না। আবার কেউ কষ্টও দেবে না। মুক্ত পাখিরা যেমন আকাশে বিচরণ করে, আমিও এখানে অবাধে লিখে চলি। জীবনের দিনলিপি। আমার মনের কথা। আজকে এইটুকু লিখেই আবার শুরু করলাম পথ চলা । বেশ শান্তি পেলাম এটাতেই। আসলে এটাও একটা নেশা। ওই ধরুন বিড়ি, সিগারেট এর মত। একটু লিখি। একটু সময় কাটাই নিজের মতো।
আজ এটুকু তেই আমি শান্তি। আবার ফিরবো আগামী কাল। পাতা র পর পাতা জমে থাকুক শুধু আমার স্মৃতিতে। এ আমার অলংকার। আমার অহংকার। আমার সপূর্ণই আমার।
সমাপ্ত

0 মন্তব্যসমূহ