অনুষ্ঠান বাড়িতে যে, মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না হয়, তা খেতে অসাধারণ লাগে। তাই আজকের রেসিপি দেখে আপনারাও বাড়িতে রান্না করে ফেলুন এই রেসিপিটি । স্বাদে একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে।
চলুন দেখে নেয়া যাক অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাতে কি কি লাগবে:
কতলা মাছের মুড়ো/ মাথা : ১টি ( ২ভাগ করে কেটে নিতে হবে)
সোনা মুগ ডাল : ১ কাপ
পেঁয়াজ কুচি : একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিতে হবে।
কাঁচা লঙ্কা : চেরা ৩ টি
টমেটো কুচি : ১ টি
আদা বাটা : দেড় চামচ
সর্ষের তেল : ৬ টেবিল চামচ
নুন : স্বাদ অনুযায়ী
চিনি : সামান্য
হলুদ : ২ টেবিল চামচ
লঙ্কা গুড়ো : ২ টেবিল চামচ
জিরা গুড়ো : ১ টেবিল চামচ
ধোনে গুড়ো : দেড় টেবিল চামচ
গরম মসলা গুড়ো : ১ টেবিল চামচ
ভাজা জিরে গুড়ো : ১টেবিল চামচ
ঘি : হাফ টেবিল চামচ
ফোরনের জন্য :
শুকনো লঙ্কা : ২টি
এলাচ ফাটানো : ৩/৪ টি
দারচিনি স্টিক : ১টি
লবঙ্গ : ২/৩ টি
গোটা জিরা : ১ টেবিল চামচ
রান্নার প্রস্তুতি :
মুগের ডাল মিডিয়াম আঁচে ৩/৪ মিনিট ভেজে নিতে হবে।
প্রেসার কুকার / কড়াই এ দিয়ে সিদ্ধ করে নিতে হবে।
যাতে ভালোভাবে সিদ্ধ হয়। কিন্তু গোলে যেন না যায়।
প্রথমে কাতলা/ রুই মাছের টুকরো গুলো ভালো ভাবে ধুয়ে নিতে হবে।
নুন, ও হাফ চামচ হলুদ মাখিয়ে মাছ গুলি ১৫ মিনিট রেখে দিতে হবে।
রান্নার প্রদ্ধতি :
প্রথমে কতলা মাছের মাথা গুলো ভালো ভাবে লাল করে ভেজে নিতে হবে।
সেই জন্য গ্যাস ও করে কড়াই বসিয়ে ৪ টেবিল চামচ সর্ষে তেল দিতে হবে।
তেল ভালো ভাবে গরম হয়ে গেলে মাছের মাথা গুলো তেলে ছেড়ে দিতে হবে। উল্টে, পাল্টে ভালো ভাবে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে।
ওই কড়াই এ আবার ২ চামচ তেল দিতে হবে।
গোটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোরণ দিয়ে মিডিয়াম আঁচে ফোরণ টাকে নাড়তে হবে।
ফোরণ থেকে গন্ধ বেরোলে ওতে দিতে হবে ১ চামচ গোটা জিরে।
একটু নেড়ে নিয়ে এবার দিতে হবে পেঁয়াজ কুচি ( একটা বড় সাইজের) ।
এই সময় সামান্য চিনি দিলে পেঁয়াজ এর রং টা বেশ লাল হয়।
পেঁয়াজ ভালো ভাবে ভেজে নিতে হবে।
পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিতে হবে দেড় চামচ আদা বাটা।
ভালো কষানো হয়ে গেলে দিতে হবে ১ টা টমেটো কুচি।
টমেটো গোলে গেলে এবার দিতে হবে ১ চামচ হলুদ গুড়ো, ২ চামচ লঙ্কা গুড়ো, ১ চামচ জিরে গুড়ো, দেড় চামচ ধোনে গুড়ো।
মশলা গুলো দিয়ে অল্প জল দিয়ে ভালো ভাবে কষাতে হবে। এখন প্রয়োজন মতো নুন দিতে হবে।
এবার এতে আগে থেকে ভেজে রাখা মাছের মাথা গুলো দিয়ে দিতে হবে। খুন্তির সাহায্যে ভেঙে নিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ৪/৫ মিনিট কষিয়ে নিতে হবে।
এরপর এতে সিদ্ধ করে রাখা মুগের ডাল দিতে হবে। এইসময় গ্যাস এর আচঁ উচ্চতর থাকবে। ভালো ভাবে মাছের মাথা ও মশলার সাথে ডাল মাখিয়ে প্রয়োজন মতো জল দিতে হবে। এবং ৩/৪ টি কাঁচা লঙ্কা দিতে হবে।
ঢাকা দিয়ে ৫ মিনিট ফোটাতে হবে।
৫ মিনিট পর ঢাকনা খুলে গরম মসলা ও ভাজা মশলা দিতে হবে। এবং শেষে দিতে হবে হাফ চামচ ঘি।
রেডি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল রেসিপি।
রেসিপিটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।


2 মন্তব্যসমূহ
8F2DF8D208
উত্তরমুছুনkiralık hacker
hacker arıyorum
kiralık hacker
hacker arıyorum
belek
উত্তরমুছুনWhen looking to create unique and personalized apparel, many choose to use high-quality methods like custom dtf transfer to achieve vibrant and durable designs. These transfers allow for detailed artwork and can be applied to various fabric types, making them a popular choice among small business owners and hobbyists alike. For those interested in exploring different sizes and styles, visiting the website provides a wide selection of options to suit any project needs. Incorporating a custom dtf transfer can elevate your clothing line or personal projects to the next level.