ছোটবেলায় গরমের ছুটিতে কিংবা পুজোর ছুটিতে মামা বাড়ি গিয়ে আমরা কত কত আম মাখা, পেয়ারা মাখা খেয়েছি। সেগুলি আবার দিদিমা কাসুন্দি সহযোগে মেখে দিতেন। দিদিমার হাতের তৈরি সেই কাসুন্দির স্বাদ ই ছিল আলাদা। যেমন খেতে, তেমন ই ছিল তার ঝাচ। কাসুন্দি দিয়ে মুড়ি মাখা ও খেতে অসাধারণ লাগতো। এখন তো বিভিন্ন চপ, কাটলেট, পকরার সাথে কাসুন্দি দিয়ে থাকে। মাখিয়ে খেতে বেশ লাগে। চলুন দেখে নেওয়া যাক এই কাসুন্দি আমরা কিভাবে তৈরি করেছি। তাও আবার খুব সহজ পদ্ধতি অবলম্বন করে।
সুচিপত্র :
১: কাসুন্দি তৈরি করতে কি কি উপকরণ লাগে।
২: কাসুন্দি তৈরি করার প্রদ্ধতি
কাসুন্দি তৈরি করতে যে সকল উপাদান প্রয়োজন তা হলো :
১: গোটা কালো সর্ষে : ১৭৫ গ্রাম
২: গোটা সাদা সর্ষে : ৭৫ গ্রাম
৩: নুন : প্রয়োজন মতো
৪ গরম জল : ১ লিটার
যে সকল মসলা লাগবে :
১: তেজপাতা : ৫/৬ টি
২: শুকনো লঙ্কা : ৬/৮ টি
৩: গোটা গরম মসলা :
ক : দারচিনি : ৩/৪ টুকরো
খ: এলাচ : ৫/৬ টি
গ: লবঙ্গ: ৫/৬ টি
৪: গোটা জিরা : ১টেবিল চামচ
৫: গোটা ধোনে : ১ টেবিল চামচ
৬: জোয়ান : ১ টেবিল চামচ
৫: গোলমরিচ: ১/২ চামচ
৬: পিপুল : ছোট একটি টুকরো
৭: হলুদ : ১ টেবিল চামচ।
৮: ভিনিগার : ২ চামচ
কাসুন্দি তৈরি করার প্রদ্ধতি : প্রথমে ২ লিটার ২৫০ গ্রাম জল কে ফুটিয়ে ফুটিয়ে ১ লিটার করে নিতে হবে।
এবার গ্যাসে একটি প্যান বসিয়ে মিডিয়াম থেকে লো আচঁ এ প্রথমে ৫/৬ টি তেজপাতা, ৬/৮ টি শুকনো লঙ্কা, দারচিনি ৩/৪ টুকরো, এলাচ ফাটিয়ে ৫/৬ টি, লবঙ্গ ৫/৬ টি ও এক টুকরো পিপুল ও ১/২ চামচ গোটা গোলমরিচ ড্রাই রোস্ট করে নিতে হবে লো আঁচে ২ মিনিট মতো।
এর পর এর সাথে ১ টেবিল চামচ গোটা জিরে, ১ টেবিল চামচ ধোনে, ১ টেবিল চামচ জোয়ান দিয়ে আবার লো আঁচে ৩ মিনিট মতো রোস্ট করে নিতে হবে।
এবার এটি পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিতে হবে।
তারপর একটি মিক্সি তে দুই রকম সর্ষে দিয়ে তাতে ড্রাই রোস্ট করা মসলা দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিতে হবে। খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে।
এরপর একটি ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে। ও ছাঁকনি তে যে দানা যুক্ত সর্ষে ও মসলা রইলো সেগুলি আবার মিক্সচারে দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে।
এবার ওই সর্ষে ও মসলা যুক্ত যে পাউডার টা পাওয়া গেলো তাতে হলুদ ও নুন দিতে হবে।
এবার এতে অল্প অল্প করে হালকা গরম জল মেশাতে হবে।
খুব বেশি জল একেবারে দেবেন না। অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে।
এই কাজটি খুব ধৈয্য সহকারে করতে হবে।
নাহলে খুব পাতলা হয়ে যাবে।
জল মিশিয়ে গাঢ় থেকে একটু পাতলা যখন টেক্সচার টা আসবে মানে আপনি যেমন টেক্সচার চান ঐরকম আসলেই হবে। রেডি হয়ে যাবে কাসুন্দি।
এইভাবেই কাসুন্দি তৈরি করলে খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে।
সব শেষে ২ চামচ ভিনিগার কাসুন্দি তে দিতে হবে। এরফলে কাসুন্দি টা অনেকদিন ভালো থাকবে।
ঠান্ডা হয়ে গেলে কাচে জার কিংবা বোতলে ভোরে রাখতে হবে। এবং অবশ্যই ফ্রিজ এ রাখতে হবে।
কাসুন্দি তৈরি ভালো লেগে থাকলে সকলকে শেয়ার করবেন। ও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।



1 মন্তব্যসমূহ
8FADFD9B75
উত্তরমুছুনBeğeni Satın Al
Para ile Takipçi
Takipçi Satın Al