স্কুল ফেরত সন্তানের যত্ন ও কথোপকথন

 


- দেখি বোতলটা খালি হয়েছে কি! ব্যাগ থেকে বোতলটা বের করে দাও।


- মা, তুমি রোজ স্কুল থেকে আসা মাত্রই এই কাজটা আগে করো। কেনো বলতো? ভালো লাগে না।


- কারণ সারাদিনে যতটা পরিমাণ জল খাওয়া উচিত তুমি তো সেটা খাও না। তাই বাধ্য হয়েই আমায় চেক করতে হয়।


- এই নাও বোতলটা।


- এ বাবা! বাবান বোতল তো অর্ধেকটা খালি হয়েছে। স্কুলে আজকেও জল খাও নি?


- খেয়েছি তো।


- তাহলে বোতলে এখনও অর্ধেক জল কি করে থাকে?


- এক বোতল জল আমি তিনটে পিরিয়ডের মধ্যেই ফিনিশ করে নিয়েছিলাম মা। তারপর তো আবার বোতলে জল ফিল করে নিয়েছিলাম। 


- আচ্ছা। তাহলে খেয়েছো তো ?


- হুমম... খেয়েছি তো। কিন্তু বারে বারে জল খেলে আবার টয়লেট পেয়ে যায়। সব পিরিয়ডে ম্যাম অ্যালাও করে না বাইরে যেতে। আর তুমি বলো বার বার করে জল খেতে। ভালো লাগে না। 


- একেবারে অনেকটা করে জল খাবে কেন? অল্প অল্প করে জল খাবে। একেবারে অনেকটা খেলে তো টয়লেট বেশি করে পাবেই।


- মা আমার সারাদিন কতটা পরিমাণে জল খাওয়া উচিত?


- তুমি আগে স্কুলের ইউনিফরম খোলো। হাত পা ধুয়ে এসো। তারপর কথা বলবে। তোমার হাতে পায়ে এখন অনেক জার্মস। 


- ঠিক আছে। যাচ্ছি। তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনও দিলে না? তুমি মনে হয় জানো না। 


- জানি। তুমি আগে ওয়াশরুম থেকে এসো। তারপর বলছি। 


- মা, আমার চেঞ্জ হয়ে গেছে। কোন জামা, প্যান্টটা পরবো?


- ওই তো আনলার সামনে যে জামা, প্যান্টটা ভাঁজ করে রাখা আছে ওটা পরে নাও। ওটা সুতির পাতলা আছে। পরে আরাম পাবে।


- তাড়াতাড়ি এসো। আমি ভাত বেড়েছি। মাছটা কাটা বেছে দিচ্ছি। তুমি ডাল তরকারি দিয়ে সুন্দর করে মেখে খাবে। 


- আগে তুমি আমার প্রশ্নের উত্তরটা দাও। 


- আচ্ছা। তোমার তো দশ বছর বয়স। তোমার সারাদিনের আনুমানিক দু লিটার জল খাওয়া উচিত। আর এখন তো ভীষণ গরম। এখন আরো একটু খেলে ভালো হয়। কারণ ঘাম হয়েও তো শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায়। তাই না?


- আচ্ছা। আমি তাহলে এখন এক গ্লাস জল খেয়ে নিই।


- আরে, না না। এখন জল খায় না। ভাত খেতে বসে কেউ ওতো জল খায়? তাহলে তো জল খেয়েই পেট ভর্তি হয়ে যাবে। খালি পেটে জল খাওয়া বেশি উপকারী। সকাল বেলা ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস জল খেতে হয়। তাহলে যে ইউরিন টা পাস হবে তা থেকেই শরীরের অনেকটা বজ্র পদার্থ বেরিয়ে যাবে। 


- ওহ...


- বাবান, তোমায় কতবার বলেছি খেতে খেতে মোবাইল দেখতে নেই। রেখে দাও।


- আমি তো খারাপ কিছু দেখছি না মা। গোপাল ভারের গল্প দেখছি তো।


- খাওয়ার সময় মোবাইল দেখা উচিত নয়। এই অভ্যাসটা একদম ভালো নয়। তুমি জানো না?


- জানি। কিন্তু এতক্ষণ স্কুলে ছিলাম আমি তো ফোন দেখি নি বলো? দেখতে ইচ্ছে করছে খুব। এই ভিডিওটা দেখেই রেখে দেব প্রমিস। মাত্র কুড়ি মিনিটের ভিডিও।


- এখন একদম নয়। ফোন রেখে দাও। খাওয়া হয়ে গেলে ওই কুড়ি মিনিটের ভিডিওটা দেখেই ফোন রেখে দেবে। আর যেন আমি আজকে তোমায় ফোন হাত দিতে না দেখি।


- ঠিক আছে। তাড়াতাড়ি করে খেয়ে নিই তাহলে। খাওয়া হয়ে গেলেই ভিডিওটা দেখতে পাবো। দারুন মজা হবে। 


- তাড়াতাড়ি করে খাবার খেলে হবে না। তুমি তাহলে খাবারটা ভালো করে না চিবিয়েই গিলে ফেলবে। এতে হজমের সমস্যা হবে। লিভারের প্রবলেম হবে। 


- ভালো করে চিবিয়ে খেতে গেলে অনেক দেরি হয়। ভিডিও দেখতে দেরি হয়ে যাবে।


- হোক দেরি। তবু খাবার ভালো করে চিবিয়ে খেতে হবে। যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো সেটা মানতে হবে। আর মোবাইল দেখাটা শরীরের পক্ষে একদমই ভালো নয়। এতে চোখের মারাত্মক ক্ষতি হয়। ব্রেনের ওপর প্রেসার পরে। ফলে পড়াশোনার ক্ষতি হবে। 


- আমি তো সারাদিনে শুধু এই কুড়ি মিনিটই ভিডিও দেখি। আর তো দেখি না।


- আচ্ছা ঠিক আছে। আগে খেয়ে নাও। তারপর দেখবে।


- তারপর কিন্তু তুমি আমার সাথে একটু খেলবে ঠিক আছে?


- আমার এখন সময় নেই বাবান। অনেক কাজ আছে। সন্ধ্যে বেলার স্ন্যাক্স আর ডিনার এর ব্যবস্থা করতে হবে। 


- তুমি একটুও সময় দাও না মা আমায়। সবার মায়েরাই একটু খেলে। আমায় স্কুলে সব ফ্রেন্ডরা বলে। 


- আচ্ছা ঠিক আছে খেলবো। এবার খুশি তো? 


- সত্যিই আজকে খেলবে মা আমার সাথে?


- হ্যা গো বাবান সোনা। খেলবো। কিন্তু বেশিক্ষণ নয়। আধ ঘণ্টা। কি হ্যাপি তো?


- খুব হ্যাপি আমি। আর খাবো না আমি। খেতে পারছি না। পেট ভরে গেছে। আমি মুখ ধুয়ে আসছি। তুমি রেডি তো মা খেলার জন্য?


- না, পুরো ভাতটা খেয়ে ওঠো বাবান। নাহলে কিন্তু আমি খেলবো না।


- কিন্তু আমি আর পেটে জায়গা নেই। পেট একদম খাবারে ঠাসা হয়ে গেছে মা। প্লিজ ছেড়ে দাও না।


- ঐ দুটো মাত্র পরোটা , আর আলু ভাজা টিফিনে দিয়েছিলাম। তারপর বাড়ি এসে এইটুকু ভাত খাওয়া গেল না?


- আমি দুটো পরোটা খেয়েছি টিফিনে তারপর অভীক একটু চাউমিন দিয়েছিল খেয়েছিলাম, তারপর অরিন একটু কেক দিয়েছিল। সব কিছু খেয়ে আমার পেট এমনিতেই ভর্তি ছিল।


- ওরা তোমার সাথে খাবার শেয়ার করেছিল আর তুমি করো নি?


- হ্যাঁ আমিও করেছিলাম।


- ভেরি গুড বয়।


- তাহলে কাল থেকে তোমায় আরো একটু খাবার বেশি দিতে হবে আর টেস্টি খাবার দিতে হবে যাতে সবাইয়ের সাথে ভাগ করে আনন্দ করে খেতে পারো। কি তাই তো বাবান ?


- তোমায় তো একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম মা। ভাগ্যিস মনে করিয়ে দিলে।


- কি কথা?


- আমি আজকে ফ্রেন্ডস দের বলে এসেছি আমি কাল টিফিনে পাস্তা নিয়ে যাবো। তুমি কিন্তু আমায় একটু বেশি করে রান্না করে দিও।


- আচ্ছা ঠিক আছে । একটু বেশি করে সবজি দিয়ে ভালো করে করে দেব। কেমন?


- মা, আবার সেই সবজি?


- সবজি তো খেতেই হবে বাবান। সবজি না খেলে তাড়াতাড়ি বড় হতে পারবে না।


- ঠিক আছে দিও। কিন্তু এখন আর আমি ভাত খেতে পারব না। আমি হাতটা ধুয়ে আসি? 


- আচ্ছা ঠিক আছে । এত করে বলছ যখন আজকে ছেড়ে দিলাম। অন্যদিন কিন্তু খেয়ে নিতে হবে। খাবার নষ্ট করা উচিত নয়। অনেক পরিশ্রম করে চাষিরা ফসল ফলায়। আর মানুষ কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে খাবার কেনে। তাই নষ্ট করা উচিত নয়। 


- জানি। কিন্তু আমি তো বললাম আজ অনেক খেয়েছিলাম টিফিনে। তাই এখন আর খেতে ভালো লাগছে না। 


- যাও হাত ধুয়ে এসো। আমি এই বাসন গুলো ক্লিন করে এখানটা মুছে নিয়ে তোমার সাথে খেলব।


- মা, আজ কি খেলবো বলো তো?


- কি শুনি?


- মেমোরি গেম। 


- বাহ! দারুন ইন্টারেস্টিং গেম। আমিও খুব একসাইটেড খেলার জন্য। দেখা যাক আজ কে জেতে আর কে হারে।


- আচ্ছা ঠিক আছে। আমি তোমার জন্য ওয়েট করছি হাত ধুয়ে এসে। তুমি তাড়াতাড়ি কাজ গুলো করে নাও। 


- আচ্ছা ঠিক আছে।


সমাপ্ত




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ