- আচ্ছা তোমার কি একটা দিনও টাইমে আসতে ইচ্ছে করে না। আজকের দিনেও লেট?
- সরি, শ্রেয়া। একটু লেট হয়ে গেল।
- এটা একটু লেট? আমি প্রায় ত্রিশ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, একটা কথা বলি,তুমি যখন টাইম মতো আসতে পারবেই না তাহলে আমায় ডাকো কেন? কি ভাবো তুমি আমায়? তোমার কাজ আছে ,আর আমার নেই?
- খুব চটে গেছো দেখছি। এই নাও একটু কোল্ড ড্রিংকস এর বোতলে চুমুক দাও। দেখবে মাথা, মন সব ঠান্ডা হয়ে যাবে।
- তোমায় যতই বলি তোমার নাক লজ্জা কিচ্ছু নেই। তুমি কোনদিন শোধরাবে না। তোমার সাথে প্রেম করার চেয়ে সিঙ্গেল থাকা অনেক ভালো ছিল।
- এই যে, হিরোইন আমার মতো ছেলে তুমি সারা কলকাতা খুঁজে বেড়ালেও কোথাও পাবে না। এইরকম এক পিসই আছে।
- তা ঠিকই বলেছো। তোমার মত জিনিস একটাই আছে। শুধু কলকাতা কেন সারা পৃথিবী চষে বেড়ালেও তোমার মতো পাগল , গবেট আর একটাও পাওয়া যাবে না আমি হ্যান্ড্রেট পার্সেন্ট নিশ্চিত।
- কি বললে? আমি পাগল? গবেট? তাহলে তুমি কি?
- এই যে মিস্টার, আমায় নিয়ে কোনো কথা বলবে না। আমি তোমার মতো এইরকম দায়িত্ব, জ্ঞানহীন নয়। আমি মানুষকে কথা দিয়ে কথা রাখতে জানি। আমি যখনই আসি ঠিক টাইমেই আসি। আমার কথার দাম আছে।
- আচ্ছা ঠিক আছে। আমারই সব দোষ। আমি মাথা পেতে নিচ্ছি। আজকের দিনে আর ঝগড়া, অশান্তি নয়।
- আমি কি ঝগড়া করতে চেয়েছি? তোমার কাণ্ডকারখানা দেখেই মাথা গরম হয়ে যায়। যাই হোক, মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা সাথে ভালোবাসাও জানালাম।
- তোমাকেও মহাষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা। এই শ্রেয়া , একটা কথা বলবো?
- হুম বলো।
- তোমায় কিন্তু শাড়িটা পরে খুব সুন্দর লাগছে। কতদিন তোমায় শাড়ি পরে দেখি নি। লাস্ট দেখেছি সেই সরস্বতী পুজোর দিন।
- এতক্ষণ পর আর কমপ্লিমেন্ট দিতে হবে না। যাও।
- এতো মহা সমস্যায় পড়লাম। এতক্ষণ তো আমার সাথে ঝগড়া করতেই ব্যস্ত ছিলে। আমায় বলার সুযোগ দিয়েছিলে?
- ঠিক আছে। অনেক হয়েছে আমার তারিফ করা। এবার চলো প্যান্ডেল হপিং শুরু করে দিই।
- ঠিক বলেছো। আজ কিন্তু দক্ষিন কলকাতার যতগুলো সম্ভব ঠাকুর দেখবো।
- হ্যাঁ, দেখা যাক। আগে দেশপ্রিয় পার্ক, ত্রিধরা সম্মিলনী, সুরুচি সংঘ, মুদিয়ালি ক্লাবের ঠাকুর গুলো দেখে নেব।
- হ্যাঁ ঠিক বলেছো। কিন্তু শ্রেয়া তুমি কি নতুন জুতো পরে এসেছো? না কি পুরনো?
- কেন বলো তো? হঠাৎ জুতোর খোঁজ?
- আসলে নতুন জুতো পরে আসলে তুমি তো ঘন্টা দুয়েক পর থেকেই বলবে আর চলতে পারছি না। ফোসকা পরে সে যাচ্ছে তাই কাণ্ড হয়ে বসে থাকবে।
- এই রে, তুমি তো ঠিকই বলেছো। এই জন্য তোমায় আমি গবেট বলি। এ কথাটা আমায় বেরোনোর আগে ফোন করে মনে করিয়ে দিতে পারো নি? আমার ঠাকুর দেখাটাই মাটি হয়ে গেল। আমি সেই আগের বছরের মতোই নতুন জুতো পরেই এসেছি।
- নাও ঠ্যালা, কেমন মেয়ের সাথে প্রেম করছি বোঝো? ও কি জুতো পরে আসবে , না আসবে আমায় আগে থেকে মনে করিয়ে দিতে হবে। সবই যেন আমার দোষ। উফফ!প্রেম করেই এই অবস্থা। বিয়ের পর আরো কত কি কপালে আছে মা দুর্গাই জানে।
- কি হলো? বিড়বিড় করে আবার কি বলছো?
- না কিছু নয়। চলো।
- এই, কোল্ড ড্রিংকের বোতলটা বের করো তো ব্যাগ থেকে বড্ড গরম করছে। তখন খেতে বললে খাওয়া হলো না।
- হ্যাঁ, নাও।
- দেখেছো, সুরুচি সংঘে ঠাকুর দেখার কি বিশাল লাইন পরেছে?
- আগের বছর তো এতটাও ছিল না বলো শ্রেয়া?
- হ্যাঁ গো। আগের বছর তো আরো একটু আগে চলে এসেছিলাম। এ বছর তো তোমার জন্যই দেরি হয়ে গেল।
- ( উফফ! মুখ খুললেই দেখছি বিপদ) যাই হোক। এসেছি যখন ঠাকুর দর্শন তো করতেই হবে। চলো লাইন দিই। এখনো অনেক ঠাকুর দেখার বাকি।
সমাপ্ত

0 মন্তব্যসমূহ