সন্ধ্যার আসরে, কিংবা বাড়িতে বন্ধু বান্ধব এলে চটজলদি যে স্ন্যাকস টা করে দেওয়া যায় তা হলো চিকেন পকোড়া। খেতে যেমন মুচমুচে, তেমনই টেস্টি। বানানো ও খুব সোজা। কয়েকটি মাত্র উপকরন দিয়েই তৈরি হয়ে যায়। বানাতে সময় লাগে মাত্র ২০ - ৩০ মিনিট।
চিকেন পকোড়া বানাতে যেসব উপকরণ লাগবে তা হলো:
হাড় ছাড়া বনলেস চিকেন ছোট করে টুকরো : ৪০০ গ্রাম
লেবুর রস : ৩ টেবিল চামচ
নুন : স্বাদ মতো
আদা বাটা : ১ টেবিল চামচ
রসুন বাটা : ১ টেবিল চামচ
হলুদ গুড়ো : হাফ টেবিল চামচ
লঙ্কা গুড়ো : হাফ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার : ৬ টেবিলচামচ
গোলমরিচ গুড়ো : হাফ টেবিল চামচ
ডিম : ১ টি
ভাজার জন্য সাদা তেল : প্রয়োজন মতো ( ডুবো তেল এ ভাজতে হয়।)
চিকেন পকোড়া বানানোর প্রদ্ধতি
১: চিকেন ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
২: একটি বড় পাত্রে চিকেন নিতে হবে।
৩: চিকেন এর সাথে লেবুর রস নুন, আদা, রসুন বাটা, গোলমরিচ গুড়ো, হলুদ ও লঙ্কা গুড়ো ,মিশিয়ে ভালো ভাবে মাখিয়ে নিতে হবে।
৪: এবার ঢাকনা দিয়ে কমপক্ষে ৪০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে।
কিভাবে চিকেন পকোড়া ভাজবেন:
৪০ মিনিট পর ফ্রিজ থেকে চিকেন মাখানো টা বের করে নিতে হবে ।
তাতে ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো ভাবে মেখে নিতে হবে। যাতে পাতলা না হয় ব্যাটার টা।
প্যান গরম করে বেশ অনেকটা সাদা তেল দিতে হবে।
তেল টা ভালো ভাবে গরম হয়ে এলে আচ এই সময় লো তে দিয়ে চিকেন গুলো লো আঁচে ভাজতে হবে। এক পিঠ বেশ কিছুক্ষণ ভাজার পর অন্য পিঠ উল্টে ভাজতে হবে। শেষে কিছুক্ষণ হাই আঁচে ভেজে লাল লাল হয়ে এলে তুলে নিতে হবে।
তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন পকোড়া।
বিশেষ টিপস :
চিকেন পকোড়া তৈরি করতে অবশ্যই বনলেস চিকেন ব্যবহার করবেন।
ডুবো তেল এ চিকেন পকোড়া ভাজা উচিত। এতে ভাজা টা ভালো হয়। ভিতরে কাঁচা থাকার চান্স থাকে না। ও মুচমুচে হয়।
স্যালাড ও সস সহযোগে সার্ফ করুন চিকেন পাকোড়া।
রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন। আমাকেও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।





2 মন্তব্যসমূহ
FEF74D1750
উত্তরমুছুনkiralık hacker
hacker arıyorum
belek
kadriye
serik
1CBB6D6FBE
উত্তরমুছুনCanlı Show Whatsapp
Ücretli Show
Whatsapp Görüntülü Show Numaraları